Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলার বকেয়া টাকা না দিলে দিল্লিতে ফের 'মেগা' ধর্না! বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

ফের একবার ধর্নার হুঁশিয়ারি দিয়ে রাখলেন অভিষেক। স্পষ্ট বললেন, দ্রুত সম্ভব বকেয়া টাকা ফেরত না দিলে দিল্লিতে গিয়ে ফের ধর্নায় বসবেন তাঁরা।

বাংলার বকেয়া টাকা না দিলে দিল্লিতে ফের 'মেগা' ধর্না! বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 October 2025 22:23

দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ বহাল রেখে সোমবার কাজ চালু রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই রায়ের পরই বিজেপিকে নিশানা করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) বলেছিলেন - এটি বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের পরাজয়। এই প্রসঙ্গেই তিনি ফের একবার বড় হুঁশিয়ারিও দিয়েছেন।

বাংলার বকেয়া টাকা না দিলে দিল্লিতে ফের 'মেগা' ধর্না (Mega Dharna) করবে তৃণমূল কংগ্রেস (TMC)! বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজের (100 Days Work) প্রকল্প। তৃণমূল সরকার বারবার অভিযোগ জানিয়েছে, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে প্রকল্পের অর্থ আটকে রেখেছে। কেন্দ্রের দাবি, রাজ্যে এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে - প্রকৃত শ্রমিকদের বঞ্চিত করে টাকার লেনদেন হয়েছে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই কারণেই অর্থ বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল।

কিন্তু সুপ্রিম কোর্টের (Supreme Court) সোমবারের রায়ে বল পেয়েছেন রাজ্যের সরকার তথা শাসক দল। গত জুন মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের পক্ষে রায় দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধেই কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সোমবার সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ই বহাল রাখে। এর ফলে মোদী সরকারকে এখন বাংলার ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ ছাড়তেই হবে।

এই আবহেই ফের একবার ধর্নার হুঁশিয়ারি দিয়ে রাখলেন অভিষেক। স্পষ্ট বললেন, দ্রুত সম্ভব বকেয়া টাকা ফেরত না দিলে দিল্লিতে গিয়ে ফের ধর্নায় বসবেন তাঁরা। বিজেপিকে তাঁর 'পরামর্শ' - এখনই শিখে নাও নাহলে ২০২৬-এ আরও বড় পতন অপেক্ষা করছে।

বস্তুত, সোমবার ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে কেন্দ্রের আবেদনে হস্তক্ষেপ না করে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে সাফ জানায় — “আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, না কি আমরা তা খারিজ করে দেব?” শেষ পর্যন্ত আদালত মামলাটি খারিজ করে দেয়।

এই ইস্যুটি নিয়ে কেন্দ্রের অভিযোগ ছিল, বিপুল দুর্নীতি হয়েছে এই প্রকল্পে। প্রকৃত সুবিধাভোগীদের টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে, মৃতদের নামেও তোলা হয়েছে অর্থ, এমনকি খাতায় কলমে প্রকল্প দেখিয়েও টাকা তোলা হয়েছে। এই কারণেই কেন্দ্র টাকা আটকে দেয়।

তবে গত জুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ জানায়, দুর্নীতির অভিযোগ থাকলেও প্রকল্প পুরোপুরি বন্ধ রাখা যাবে না। কেন্দ্র চাইলে শর্ত জুড়ে প্রকল্প চালু রাখতে পারে। আদালতের পর্যবেক্ষণ ছিল "যাঁরা কাজ পাচ্ছেন না বা কাজ করেও মজুরি পাচ্ছেন না, তাঁদের কেন ভুগতে হবে?" প্রয়োজনে অভিযোগ ওঠা চার জেলা বাদ দিয়ে অন্যত্র কাজ চালুর নির্দেশও দেয় আদালত। সুপ্রিম কোর্টও সোমবার এই রায় বজায় রেখেছে।


```