Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্র

পুলিশের এক কর্তা বলেন, "প্রেম ও বিশ্বাসের মোড়কে কোটি টাকার প্রতারণার এই কাহিনি ফের একবার প্রমাণ করে, ডিজিটাল যুগেও সম্পর্ক গড়ার আগে সাবধানতা জরুরি।"

ঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্র

এআই ছবি।

শেষ আপডেট: 11 July 2025 23:53

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের নামে প্রতারণা (Fraud)! ঘটকালির ওয়েবসাইটে (Matrimony Site) সম্পর্ক গড়ে তুলে হুগলির এক তরুণীর কাছ থেকে প্রতারক চক্র হাতিয়ে নিল প্রায় ৪৪ লক্ষ টাকা। ‘চাল ব্যবসায়ী’ সেজে ভুয়ো প্রেমিক জিএসটি (GST) সংক্রান্ত জটিলতা ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার গল্প বলে একের পর এক অ্যাকাউন্টে টাকা চেয়ে নেয়। ধাপে ধাপে টাকা পাঠিয়েও যখন কোনও খোঁজ মেলে না, তখন বাস্তব বুঝতে পারেন তরুণী। শুক্রবার হুগলি গ্রামীণ জেলার (Hooghly Rural District Police) অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সাংবাদিক বৈঠকে জানালেন চাঞ্চল্যকর এই প্রতারণার কাহিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ মে হুগলি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ, একটি নামী ম্যাট্রিমনি সাইটে এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কের গভীরতাকেই পুঁজি করে শুরু হয় প্রতারণা। অভিযুক্ত জানায়, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিএসটির ঝামেলায় ফ্রিজ হয়ে গিয়েছে, ব্যবসায়িক কারণে টাকার জরুরি দরকার। তরুণী ও তাঁর পরিবার বিশ্বাস করে পাঁচটি আলাদা অ্যাকাউন্টে পাঠান প্রায় ৪৪ লক্ষ টাকা।

এরপরেই যোগাযোগ বন্ধ। মোবাইল বন্ধ করে গা ঢাকা দেয় ‘প্রেমিক’। তদন্তে নামে সাইবার দফতর। প্রথমে ধরা পড়ে ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা অভিষেক রায় ও হুগলির খানাকুলের জাহির আব্বাস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৬ লক্ষ টাকা, একাধিক মোবাইল ফোন, ব্যাঙ্ক পাসবই ও এটিএম কার্ড। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের গড়িয়াতে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে।

পুলিশ আধিকারিকদের বক্তব্য, ধৃতরা নিজেরাই এই চক্রের ‘ম্যানেজার’ সেজে তরুণীর সঙ্গে যোগাযোগ রাখত। কিন্তু তাদের পিছনে আরও কেউ আছে কি না, তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, “এই ধরনের প্রেমের ছলে প্রতারণা হুগলি জেলায় এই প্রথম। তবে চক্রটি যে বেশ পেশাদার, তা স্পষ্ট।”

পুলিশের দাবি, অভিযুক্ত প্রেমিকের আসল পরিচয় ও চক্রের মূল মাথার সন্ধানে চলছে তল্লাশি। প্রোফাইল ডিলিট করে গা-ঢাকা দিয়েছে মূল অভিযুক্ত। পুলিশের এক কর্তা বলেন, "প্রেম ও বিশ্বাসের মোড়কে কোটি টাকার প্রতারণার এই কাহিনি ফের একবার প্রমাণ করে, ডিজিটাল যুগেও সম্পর্ক গড়ার আগে সাবধানতা জরুরি।"


```