Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাংলাদেশের কাছে হেরে বিরাট ক্ষতি ভারতের, র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের নীচে রোহিতরা!

দ্য ওয়াল ব্যুরো: ওয়ানডে ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে (ICC ODI Ranking) এক নম্বরে ওঠার হাতছানি ছিল ভারতের কাছে। কিন্তু শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে হেরে সেই সুযোগ হাতছাড়া করল টিম ইন্ডিয়া (Team India)। শুধ

বাংলাদেশের কাছে হেরে বিরাট ক্ষতি ভারতের, র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের নীচে রোহিতরা!

শেষ আপডেট: 16 September 2023 10:51

দ্য ওয়াল ব্যুরো: ওয়ানডে ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে (ICC ODI Ranking) এক নম্বরে ওঠার হাতছানি ছিল ভারতের কাছে। কিন্তু শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে হেরে সেই সুযোগ হাতছাড়া করল টিম ইন্ডিয়া (Team India)। শুধু তাই নয়, এই হারের জেরে ক্রমতালিকায় এক ধাপ নীচে নেমে গেলেন রোহিত শর্মারা

শুক্রবার ম্যাচের আগে ভারতের পয়েন্ট ছিল ১১৬। এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল ১১৮। ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে জিতত ও অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছে হারত, তবে একে উঠে আসতেন রোহিতরা। এক্ষেত্রে দ্বিতীয় শর্ত পূরণ হলেও বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারেনি ভারত।

শনিবার আইসিসি একদিনের ক্রিকেটের নতুন ক্রমতালিকা প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে, ভারত দুই থেকে তিনে নেমে এসেছে। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও শীর্ষস্থান দখল রাখল অস্ট্রেলিয়াই (১১৫.২৬)। ভারতকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান (১১৪.৮৯)। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে হারের ফলে দুই পয়েন্ট খুইয়ে ভারত এখন ১১৪-তে দাঁড়িয়ে।

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারালেও ভারত এক নম্বরে ওঠার জন্য তাকিয়ে থাকতে হবে সেই অস্ট্রেলিয়ার দিকে। কারণ যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ অস্ট্রেলিয়া জিতে যায় তবে ভারত একে উঠতে পারবে না। আর ফাইনাল হারলে ভারতের কাছে আর শীর্ষে ওঠার সুযোগ থাকবে না।

ক্রমতালিকায় (ICC ODI Ranking) চার নম্বর জায়গায় আছে ইংল্যান্ড (১০৫)। পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা (১০৪)। নিউজিল্যান্ড রয়েছে ছয়ে (১০০)। তারপরই রয়েছে বাংলাদেশ (৯৪)। আট নম্বর স্থানে আছে শ্রীলঙ্কা (৯৩)। নয় ও দশ নম্বর পজিশন দখলে রয়েছে যথাক্রমে আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজ (৬৮)।

আরও পড়ুন: রোহিতের দলের অলরাউন্ডার ফিরছেন দেশে, বড় ভুল হয়ে গেছে, মানছেন গিল


```