দ্য ওয়াল ব্যুরো: আপনার মনের মানুষ যদি কখনও আপনাকে বিশ্বের মাঝে হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করেন, ভালো লাগবে আপনার? হ্যাঁ বলবেন তাঁকে? আপনার সাথে এমন কিছু হওয়ার আগে এমন ঘটনা তো ঘটেই গেল এক যুগলের ক্ষেত্রে। ১৬ই জুন বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি ভারত পাকিস্তান। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের ২২ গজে তখন টানটান উত্তেজনা। ১৫ লক্ষ মানুষ বিশ্বজুড়ে সেই ম্যাচেই বিভোর সেদিন। সে সময়েই গ্যালারিতে প্রেমিকের কাছে অভিনব প্রেমের প্রস্তাব পেলেন অন্ভিতা জে।
তিনি তখন মেন ইন ব্লু তে মজে আছেন। তাঁরও নজর ওই ২২ গজেই। সকলের সামনেই তখন হঠাৎই তাঁর বন্ধু হাঁটু মুড়ে বসে পড়েন প্রেমের প্রস্তাব নিয়ে। সে সময়ে তিনি প্রত্যাখ্যাতও হতেই পারতেন, এবং হলে সেটা কম অস্বস্তির হত না। কিন্তু সেই ভয়কে তোয়াক্কা না করেই তিনি প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেন ভরা গ্যালারিতে। ভয়কেই শুধু নয়, বান্ধবীর মনকেও জয় করে ফেলেছেন ওই তরুণ। আর অন্ভিতা জে এই ঘটনায় আহ্লাদে আটখানা হয়ে পড়ায় ভিডিয়োটি শেয়ারও করেছেন নিজের সোশ্যাল নেটওয়ার্ক সাইটেও। সে সময়ে তাঁদের আশেপাশে থাকা মানুষজন হাততালিতে অভিবাদনও জানান তাঁদের।
দেখে নিন সেই ভিডিয়ো
https://twitter.com/BebuJ/status/1142012089109811200