Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বদগামে ভেঙে পড়ল বায়ুসেনার চপার এমআই-১৭, মৃত দুই পাইলট

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের বদগামে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ চপার। বুধবার সকাল ১০টা নাগাদ বদগামের গারেন্দ কালান গ্রামের কাছে খোলা মাঠে ভেঙে পড়ে বায়ুসেনার এই চপার। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। মঙ্গলবার ভোর রাতে নিয়ন্

বদগামে ভেঙে পড়ল বায়ুসেনার চপার এমআই-১৭, মৃত দুই পাইলট

শেষ আপডেট: 26 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের বদগামে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ চপার। বুধবার সকাল ১০টা নাগাদ বদগামের গারেন্দ কালান গ্রামের কাছে খোলা মাঠে ভেঙে পড়ে বায়ুসেনার এই চপার। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জঙ্গি শিবিরে আক্রমণ চালানোর পর পাকিস্তানের তরফে পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কায় তৈরিই ছিল ভারতীয় সেনাবাহিনী। এ দিন সকালে পুঞ্চ, নৌশেরা, রাজৌরি-সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ধেয়ে আসতে থাকে পাক বাহিনীর মর্টার শেল। তার যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও। রাজৌরি ও পুঞ্চ সেক্টরে পাক যুদ্ধবিমান এফ-১৬কে ঠেকাতে যখন তৎপর বায়ুসেনার ফাইটার জেট, তখন নিয়ন্ত্রণ রেখা বরাবর নজর রাখছিল কয়েকটি চপার। বায়ুসেনা সূত্র জানাচ্ছে, নজরদারি চালাতে পাক সীমান্তের কাছাকাছি জম্মু, শ্রীনগর ও লেহ-এর উপর ঘোরাঘুরি করছিল এমআই-১৭। মনে করা হচ্ছে, কোনও কারণে যান্ত্রিক গোলোযোগ দেখা যায় চপারটিতে।  আচমকাই ভেঙে পড়ে সেটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় কপ্টারটিতে। ভিতর দু’জন পাইলট ছিলেন, তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ফাঁকা জায়গায় চপারটি ভেঙে পড়ায় সাধারণ মানুষের প্রাণহানি হয়নি বলে সেনা সূত্রে খবর। https://twitter.com/ANI/status/1100635894124564480 প্রসঙ্গত, এ দিন ভোরবেলা দক্ষিণ কাশ্মীরের নৌশেরা সেক্টর দিয়ে ঢোকার চেষ্টা করে পাক যুদ্ধবিমান এফ-১৬। কিন্তু ভারতীয় বায়ুসেনার র‍্যাডারে তা ধরা পড়ে যায়। ফলে ভারতীয় বায়ুসেনা প্রত্যাঘাত করে। এই প্রত্যাঘাত করায় ভারতীয় আকাশসীমার মধ্যে আর ঢুকতে পারেনি এফ-১৬। পালানোর চেষ্টা করে। যদিও যাওয়ার সময় পুঞ্চ ও রাজৌরি সেক্টরে বোমাবর্ষণ করে এই পাক যুদ্ধবিমান। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

```