Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বুকের হাড় না কেটেই হার্ট সার্জারি, মাত্র তিন ঘণ্টার অপারেশনে ভালভ বদলাল হায়দরাবাদের হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: হৃদপিণ্ডে অস্ত্রোপচারের নামেই আতঙ্ক বাড়ে রোগীদের। হার্ট সার্জারি (Heart Surgery) মানে সাধারণ মানুষের ধারণা, বুকের হাড়ে কাটাছেঁড়া করে দীর্ঘ এবং জটিল এক অস্ত্রোপচার যাতে প্রাণ সংশয়ের ঝুঁকি বেশি। হার্ট সার্জারি নিয়ে তাই ট্

বুকের হাড় না কেটেই হার্ট সার্জারি, মাত্র তিন ঘণ্টার অপারেশনে ভালভ বদলাল হায়দরাবাদের হাসপাতাল

শেষ আপডেট: 13 April 2023 08:35

দ্য ওয়াল ব্যুরো: হৃদপিণ্ডে অস্ত্রোপচারের নামেই আতঙ্ক বাড়ে রোগীদের। হার্ট সার্জারি (Heart Surgery) মানে সাধারণ মানুষের ধারণা, বুকের হাড়ে কাটাছেঁড়া করে দীর্ঘ এবং জটিল এক অস্ত্রোপচার যাতে প্রাণ সংশয়ের ঝুঁকি বেশি। হার্ট সার্জারি নিয়ে তাই ট্রমাও বেশি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের উন্নতিতে হার্ট সার্জারি এখন আর জটিল এবং সময়সাপেক্ষ ব্যাপার নয়। আধুনিক পদ্ধতিতে অনেক দ্রুত হৃদপিণ্ডে অস্ত্রোপচার সম্ভব। তেলঙ্গানার সরকারি হাসপাতালে বুকের হাড় না কেটেই মিনিমাল ইনভ্যাসিভ ট্রান্সক্যাথিটার মিট্রাল ভালভ রিপ্লেসমেন্ট (TMVR) করলেন ডাক্তারবাবুরা।

দেবাম্মা নামে ৬৭ বছরের এক প্রৌঢ়ার হার্টে অপারেশন হয়েছিল ২০১৫ সালে। ফের ভালভ বদলানোর দরকার ছিল। হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ডাক্তাররা মাত্র তিন ঘণ্টায় হার্ট সার্জারি করেন। তাও বুকের হাড়ে কাটাছেঁড়া না করেই।

কার্ডিওলজিস্টরা বলছেন, বর্তমান সময়ে কার্ডিওলজির তিনটি গুরুত্বপূর্ণ দিক আছে-- কার্ডিওলজি ইন্টারভেনশন যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি, কার্ডিয়াক ডিভাইস যেমন পেসমেকার, আইসিডি, সিআরটি ইত্যাদি আর স্ট্রাকচারাল হার্ট ডিজিজ। এই স্ট্রাকচারাল হার্ট ডিজিজের নতুন দিক হল 'টাভি'। এটা হল মূলত মিনিমাল ইনভ্যাসিভ সার্জারি যেখানে বুকের হাড় কাটার দরকার পড়ে না। পায়ে ছোট ছিদ্র বা ইনশিসন করে সেখান দিয়েই ভালভে অপারেশন করা হয়। অ্যাওর্টিক ভালভ স্টেনোসিসে আক্রান্ত হলে এই ধরনের অস্ত্রোপচার করা হয়।

বাইপাস সার্জারি জটিল প্রক্রিয়া, দীর্ঘ সময় ধরে চলে যেখানে বুকের হাড় কাটাছেঁড়া করার দরকার পড়ে যাকে ব্রেস্টবোন ক্র্যাকিং বলে। বুকের হাড় কেটে হৃদপিণ্ডের সার্জারি করা হয়। কিন্তু ট্যাভিতে তার দরকার হয় না। নতুন ভালভ সরু তার বা ক্যাথিটারের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। ডাক্তারবাবুরা বলছেন, পুরনো, ক্ষতিগ্রস্থ ভালভ সরিয়ে ফেলার দরকার পড়ে না, বরং পুরনো ভালভের মধ্যেই ক্যাথিটার দিয়ে নতুন ভালভটি বসিয়ে দেওয়া হয়।

রোবোটিক হার্ট সার্জারিতে রেকর্ড করল অ্যাপালো, যন্ত্রণা কম, অস্ত্রোপচার মাত্র ৭০ মিনিটে

ডাক্তারবাবুরা বলছেন, টাভি বা মিনিমাল ইনভেসিভ প্রক্রিয়ায় যেহেতু ব্রেস্ট-বোন ক্র্যাক করতে হয় না, তাই এই প্রক্রিয়া সময়সাপেক্ষ নয়, সাইড এফেক্টসও কম। সার্জারির পরে খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন রোগী। আর কোমর্বিডিটির রোগী হলে যাঁদের শরীরে আরও নানা সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় অস্ত্রোপচারই অনেক নিরাপদ।


```