Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তাঁকে খুঁজতে বেরিয়েই মৃত্যু! মহেশতলার ঘটনায় গ্রেফতার মৃত নার্সের স্বামী

শিল্পী বিবির গলায় ওড়না পেঁচানো দেহ উদ্ধার হয়। ঘটনার দিন রাতে শিল্পীর স্বামী বাড়ির বাইরে ছিলেন। রাত দু’টো নাগাদ স্বামীকে খুঁজতে বের হন তিনি।

তাঁকে খুঁজতে বেরিয়েই মৃত্যু! মহেশতলার ঘটনায় গ্রেফতার মৃত নার্সের স্বামী

ফাইল ছবি

শেষ আপডেট: 10 July 2025 10:48

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে স্বামীই খুনের অভিযোগ করেছিলেন। আর সেই ঘটনায় গ্রেফতার হলেন তিনি নিজেই! মহেশতলায় নার্সের (Maheshtala Nurse) মৃত্যুর (Death) ঘটনায় চাঞ্চল্যকর মোড়। বয়ানে অসঙ্গতির জেরে মৃতার স্বামীকে গ্রেফতার (Husband Arrest) করেছে পুলিশ।

গত ৫ জুলাই মহেশতলার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী বিবির গলায় ওড়না পেঁচানো দেহ উদ্ধার হয়। ঘটনার দিন রাতে শিল্পীর স্বামী বাড়ির বাইরে ছিলেন। রাত দু’টো নাগাদ স্বামীকে খুঁজতে বের হন তিনি। এর পর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে গভীর রাতে বাড়ির সামনের একটি গলিতে মেলে তাঁর দেহ। সেই ঘটনাতেই গ্রেফতার হলেন মহিলার স্বামী।

সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে (Postmortem Report) শ্বাসরোধ করে খুনের প্রমাণ মিলেছে। এদিকে মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তাঁর বয়ানে অসঙ্গতি মেলায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এও জানা গেছে, মৃত্যুর আগে শেষবার ওই নার্সের কথা হয়েছিল তাঁর স্বামীর সঙ্গেই।

ঘটনার রাতে শিল্পীর স্বামী কোথায় ছিলেন, সেটা এখনও স্পষ্ট নয়। এমনকী স্ত্রীর সঙ্গে তাঁর কী কথা হয়েছিল, তাও জানতে চাইছে পুলিশ। অনুমান, ব্যক্তিকে হেফাজতে নিয়ে জেরা করেই ঘটনার কুলকিনারা করতে পারবেন তদন্তকারীরা। 

মৃতার পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁরা।


```