Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপ

মঙ্গলবার সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। দু'জনের দু'দফায় কথা হয়।

'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপ

ফাইল ছবি

শেষ আপডেট: 9 July 2025 23:50

দ্য ওয়াল ব্যুরো: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় থেকে দিলীপ ঘোষের দল বদল নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। যেখানে জগন্নাথ মন্দির নিয়ে গেরুয়া শিবির মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করতে ছাড়েনি, সেখানে সেই মন্দিরেই হঠাৎ সস্ত্রীক দিলীপ ঘোষের উপস্থিতি উত্তাপ বাড়িয়েছিল বঙ্গ রাজনীতিতে। বুধবার তা আরও খানিকটা বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। কারণ, দিল্লিতে গেরুয়া শিবিরের শীর্ষ নেতত্বের সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই দিদির খানিকটা পাশে ঘেঁষে দাঁড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

মঙ্গলবার সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। দু'জনের দু'দফায় কথা হয়। মাঝে শমীক বেরিয়ে জানান, দিলীপ দলেই থাকছেন। নতুন-পুরনো ভেদাভেদ করা হবে না।

এরপর বৃষ্টি মাথায় করে বুধবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লির গেছিলেন দিলীপ। সেখানে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে গিয়ে যুগ্ম সংগঠন সম্পাদক শিব প্রকাশের সঙ্গে দেখা করেন। বেরিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের 'প্রশংসা' শোনা যায় তাঁর মুখে। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও দুর্নীতির মামলা নেই। তাঁর আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা দাগি।'

এখানেই শেষ নয়, যাঁরা মুখ্যমন্ত্রী সমালোচনা করছেন, তাঁদের নামে দুর্নীতির মামলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এরপরই এই নিয়ে নানা জল্পনা শুরু হয়। ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে যদিও দিলীপের দাবি ভিন্ন। তাঁর সাফ বক্তব্য, কারও আলাদা করে প্রশংসা করেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন মাত্র।


```