Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৯ বিঘা জমিতে ২৩০ ফুটের মঞ্চ, হুমায়ুনের সভা দেখতে মানুষের ভিড় মির্জাপুর মোড়ে

সোমবার সকাল থেকে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অজস্ৰ লোকজন সভাস্থলে আসতে শুরু করেছেন। হুমায়ুন কবীর ইতিমধ্যেই ঘোষণা করেছেন যাঁরা সভাস্থলে আসবেন, তাঁদের কোনও সমস্যা যাতে না হয়, তারজন্য একাধিক হেল্প লাইন নম্বরের ব্যবস্থা করা হয়েছে। এই হেল্পলাইনে ফোন করলে ভলেন্টিয়াররা সেই সমস্ত ব্যক্তিদের গাইড করে সভাস্থলে নিয়ে আসবে।

৪৯ বিঘা জমিতে ২৩০ ফুটের মঞ্চ, হুমায়ুনের সভা দেখতে মানুষের ভিড় মির্জাপুর মোড়ে

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 22 December 2025 12:20

মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ:  ৪৯ বিঘা জমিতে তৈরি হয়েছে তাঁর সভাস্থল। তৈরি হয়েছে ২৩০ ফুটের মঞ্চ। এই মঞ্চেই উদ্বোধন হবে ভরতপুরের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) নতুন দলের।

সোমবার সকাল থেকে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অজস্ৰ লোকজন সভাস্থলে আসতে শুরু করেছেন। হুমায়ুন কবীর ইতিমধ্যেই ঘোষণা করেছেন যাঁরা সভাস্থলে আসবেন, তাঁদের কোনও সমস্যা যাতে না হয়, তারজন্য একাধিক হেল্প লাইন নম্বরের ব্যবস্থা করা হয়েছে। এই হেল্পলাইনে ফোন করলে ভলেন্টিয়াররা সেই সমস্ত ব্যক্তিদের গাইড করে সভাস্থলে নিয়ে আসবে।

বেলা ১২ টায় নতুন দলের উদ্বোধন অনুষ্ঠান শুরু করেন হুমায়ুন কবীর। হুঁশিয়ারি দেন, যদি শাসকদলের হয়ে পুলিশ কোনও বাধা দেয় তাহলে তাঁর দলের কর্মীরা সেই থানা ঘেরাও করে থানার ইট খুলে নেবে। এদিনের সভায় ৪ লক্ষেরও বেশি লোক সামিল হবেন বলে আগেই দাবি করেন তিনি। জানান, ১৩৫ টি সিটে নতুন দলের হয়ে তিনি প্রার্থী দেবেন। তার মধ্যে ৭০ থেকে ৯০ টি আসনে জিতবেন।

সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই দলের নাম প্রকাশ্যে আসে। প্রকাশিত হয়েছে, দলীয় পতাকাও। নতুন দলের সম্ভাব্য নাম 'জনতা উন্নয়ন পার্টি' (Janata Unnayan Party)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নওসাদ সিদ্দিকির (Naushad Siddiqui) নেতৃত্বে তৈরি হয়েছিল 'ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট' বা আইএসএফ (Indian Secular Front)। সেই দল থেকে বিধায়কও নির্বাচিত হন নওসাদ। সেই নজির সামনে রেখেই অনেকে মনে করছেন, ২০২৬-র আগে হুমায়ুন কবীরের দল রাজনীতির ময়দানে নতুন অঙ্ক কষতে পারে।


```