Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

১৩৫ নয়, নওসাদ-ওয়েসিকে সঙ্গে নিয়ে ১৮২টি আসনে প্রার্থী দিতে চান হুমায়ুন

তৃণমূল ছেড়ে নিজের রাজনৈতিক মঞ্চ গড়ে তুলে বিধানসভা ভোটের (Assmebly Election) লড়াইয়ে আরও বড় বাজি খেলতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর 

১৩৫ নয়, নওসাদ-ওয়েসিকে সঙ্গে নিয়ে ১৮২টি আসনে প্রার্থী দিতে চান হুমায়ুন

হুমায়ুন কবীর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 December 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল ছেড়ে নিজের রাজনৈতিক মঞ্চ গড়ে তুলে বিধানসভা ভোটের (Assmebly Election) লড়াইয়ে আরও বড় বাজি খেলতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। শনিবার জনতা উন্নয়ন দলের প্রতিষ্ঠাতা স্পষ্ট জানালেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল ১৮২টি আসনে (JUP) প্রার্থী দেবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) সঙ্গে জোটের কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) নেতৃত্বাধীন মিমের সঙ্গেও সমঝোতার দরজা খোলা রাখছেন। যদিও এই জোট-প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত আইএসএফের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি (West Bengal News)।

এর আগে হুমায়ুন (Humayun Kabir News) জানিয়েছিলেন, ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টিতে লড়বে তাঁর দল এবং অন্তত ৯০টি আসনে জয়ের লক্ষ্য রয়েছে। সরকার গঠনে ‘কিংমেকার’ হওয়ার আত্মবিশ্বাসও লুকোননি তিনি। শনিবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য বিজেপিকে আটকানো। আর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাঁরা আমাকে গদ্দার বলছেন, তাঁরাই আসলে মুসলিম (Muslim) সমাজের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন। ওয়াকফ আইন নিয়ে বড় বড় কথা বলেও শেষ পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করেছেন।”

ভোটের রণকৌশল ব্যাখ্যা করতে গিয়ে হুমায়ুনের দাবি, ১৮২ আসনে লড়াই করে এমন ফল আনবেন যা বাংলার অভিজ্ঞ রাজনীতিকেরাও আগে পারেননি। তাঁর কথায়, “বাংলার রাজনীতিতে নানা সময় নতুন দল উঠে এসেছে— বাংলা কংগ্রেস থেকে সিপিআই (CPI), সিপিআই থেকে সিপিএম (CPM)। আগামী দিনে আমিই এবং আইএসএফ (ISF) একসঙ্গে নতুন অধ্যায় লিখব। মিম যোগ দিলে তাতেও আমাদের আপত্তি নেই।”

তবে আসন সমঝোতা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ হুমায়ুন। জানিয়েছেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য জোটসঙ্গীদের সিদ্ধান্তের অপেক্ষা করবেন, তার পরেই চূড়ান্ত ঘোষণা। প্রচার কৌশলেও আক্রমণাত্মক হুমায়ুন। প্রতিদিন তিনটি বিধানসভা কেন্দ্রে প্রচারে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সময় বাঁচাতে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেছেন। তৃণমূল, বিজেপি, কংগ্রেস বা সিপিএম— কাউকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন না তিনি। তাঁর সাফ কথা, “লড়াই হোক। বাংলার মানুষ কাকে বেছে নেন, সেটাই শেষ কথা।”

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে আইএসএফ কংগ্রেস-সিপিএম জোটের শরিক ছিল। এ বার তারা কি জনতা উন্নয়ন দলের সঙ্গে হাত মেলাবে? উত্তর দেবে সময়ই।


```