Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের বিতর্কে হুমায়ুন! এসডিপিও-র কলার ধরার হুঁশিয়ারি, '৬ তারিখ জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেব'

এ প্রসঙ্গে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মুর্শিদাবাদের পুলিশ-প্রশাসনকে বলছি, আগুন নিয়ে খেলতে আসবেন না।

 ফের বিতর্কে হুমায়ুন! এসডিপিও-র কলার ধরার হুঁশিয়ারি, '৬ তারিখ জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেব'

হুমায়ুন কবীর।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 December 2025 18:15

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে (Murshidabad ) বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল  বিধায়ক হুমায়ুন কবীর (Humayun kabir , TMC, Bharatpur Mla)। কিন্তু প্রশাসন তাঁর উদ্যোগে বাধা দিচ্ছে বলে অভিযোগ। যার প্রেক্ষাপটে এবার ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করার ডাক দিলেন হুমায়ুন। একই সঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-র কলার ধরার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

কাকতালীয়ভাবে এদিন দুপুরে মুর্শিদাবাদে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধ ও বৃহস্পতিবার তিনি জনসভা করবেন মালদহ, মুর্শিদাবাদে। এরই মধ্যে হুমায়ুনের এহেন মন্তব্যকে কেন্দ্র করে জেলায় তৃণমূলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও নিজের বক্তব্যে অনড় রয়েছেন হুমায়ুন।

এদিন তিনি বলেন, “যেভাবে প্রশাসন ৬ তারিখ বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠানে বাধা তৈরি করতে চাইছে তাতে ওই অনুষ্ঠান করতে না পারলে ৬ তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেব।"

এ প্রসঙ্গে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মুর্শিদাবাদের পুলিশ-প্রশাসনকে বলছি, আগুন নিয়ে খেলতে আসবেন না।

এরপরই বেলডাঙার এসডিপিও উত্তম গরাইকে সরাসরি আক্রমণ করে বলেন, "আপনি আমার কাজের মধ্যে বাধা দিচ্ছেন। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে রক্ষা করার কেউ থাকবে না।” তবে এ ব্যাপারে বেলডাঙার এসডিপিও বা জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে হুমায়ুন জানিয়েছিলেন, বাবরি মসজিদের আদলে মুর্শিদাবাদের বেলডাঙায় তিনি মসজিদ তৈরি করবেন। ৬ ডিসেম্বর তিনি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়েছিলেন।


```