Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিপিএম-কে শূন্য থেকে মহাশূন্যে পাঠাব, বামের সঙ্গে জোটে 'না' হুমায়ুন কবীরের

তৃণমূল ছাড়লেও ভরতপুরের বিধায়ক (Bharatpur MLA) হিসেবে এখনও বিধানসভায় রয়েছেন হুমায়ুন। শাসক দল ত্যাগের পর থেকেই নিজের রাজনৈতিক অবস্থান জোরালো করতে সচেষ্ট তিনি। 

সিপিএম-কে শূন্য থেকে মহাশূন্যে পাঠাব, বামের সঙ্গে জোটে 'না' হুমায়ুন কবীরের

হুমায়ুন কবীর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 February 2026 16:17

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে (West Bengal Assembly Election) এক বৈঠকেই তোলপাড় হয়েছিল বাম শিবির (CPIM)। হোটেলের ঘরে হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে দেখা করার পর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে (Md Salim) দলের অন্দরে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। শরিক দলগুলিই শুধু নয়, সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকেও প্রশ্ন উঠেছে, এই বৈঠকের আদৌ প্রয়োজন ছিল কি?

প্রেক্ষাপট স্পষ্ট। সিপিএম ও হুমায়ুনের দল ‘জনতা উন্নয়ন পার্টি’-র (JUP) সম্ভাব্য জোট কার্যত ভেস্তে গিয়েছে। বামফ্রন্টের অন্দরে আপত্তি বাড়তেই সেই সম্ভাবনা এখন শূন্যের কোঠায়। এর মধ্যেই হুমায়ুন স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর অবস্থান। তাঁর কথায়, “যে পদ্ধতিতে বামফ্রন্ট ও তাঁদের শরিক দল আসন চাইছে, আমি তাদের সঙ্গে জোট করব না। ২৫ তারিখের মধ্যে আমার জনতা উন্নয়ন পার্টি (Janata Unnayan Party) সাত-আটটি ছোট দলকে নিয়ে কোথায়, কত আসনে লড়বে জানিয়ে দেবে।” একই সঙ্গে সিপিএমকে কটাক্ষ করে তাঁর হুঁশিয়ারি, “শূন্য থেকে মহাশূন্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।”

তৃণমূল ছাড়লেও ভরতপুরের বিধায়ক (Bharatpur MLA) হিসেবে এখনও বিধানসভায় রয়েছেন হুমায়ুন। শাসক দল ত্যাগের পর থেকেই নিজের রাজনৈতিক অবস্থান জোরালো করতে সচেষ্ট তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে ‘নির্ণায়ক’ হতে চান— এ কথা আগেই জানিয়েছেন। জোট আলোচনা করেছেন সিপিএম (CPIM), মিম, আইএসএফের (ISF) সঙ্গেও। কিন্তু বাম শিবিরের আপত্তিতে সেই পথ আপাতত বন্ধ।

তবে রাজনৈতিক সমীকরণে নতুন মোচড় এনে ব্যক্তি সেলিম ও কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে সমর্থনের কথা ঘোষণা করেছেন হুমায়ুন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “অধীরবাবুর মতো লোকের বিধানসভায় দরকার। তিনি হাত প্রতীকে লড়লে তাঁকে হারানোর চেষ্টা করব না, জেতানোর চেষ্টা করব।” পাশাপাশি, “মহম্মদ সেলিম মুর্শিদাবাদের কোনও আসনে লড়লে তাঁকেও সমর্থন করব।”

সম্প্রতি বামফ্রন্টের (CPIM Humayun Kabir) বৈঠকে হুমায়ুনের সঙ্গে সেলিমের সাক্ষাৎ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ফরওয়ার্ড ব্লক। তার মধ্যেই এই ‘ব্যক্তিগত সমর্থন’-এর বার্তা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে (Comgress Leader Suvankar Sarkar) নিয়েও বিস্ফোরক দাবি করেছেন হুমায়ুন। তাঁর অভিযোগ, তিনি অভিষেকের সঙ্গে টাকার চুক্তি করেছেন এবং তৃণমূলের দালালি করছেন। ভোটের আগে এই পাল্টাপাল্টি বার্তায় জটিল হচ্ছে বিরোধী রাজনীতির অঙ্ক।


```