Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডাওহিলের হোমস্টে থেকে হাওড়ার তরুণের দেহ উদ্ধার, বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন

জানা গিয়েছে, তিনদিন আগে কলকাতা থেকে চার বান্ধবী ও দুই বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলেন। ওই ছয় বন্ধু বান্ধবীর মধ্যে একজনের বাড়ি রয়েছে জলপাইগুড়িতে।

ডাওহিলের হোমস্টে থেকে হাওড়ার তরুণের দেহ উদ্ধার, বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 18 August 2025 19:11

সায়ন সাহা, শিলিগুড়ি

বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে এসে মৃত্যু হল এক পর্যটকের। সিসিটিভি ফুটেজের সুত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শৈলশহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম স্বপ্ননীল চ্যাটার্জি (২৩)। হাওড়ার বাসিন্দা ওই তরুণ কলকাতার হেরিটেজ কলেজের কম্পিউটার সায়েন্সের পড়ুয়া।

জানা গিয়েছে, তিনদিন আগে কলকাতা থেকে চার বান্ধবী ও দুই বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলেন। ওই ছয় বন্ধু বান্ধবীর মধ্যে একজনের বাড়ি রয়েছে জলপাইগুড়িতে। প্রথমে জলপাইগুড়িতে একদিন কাটিয়ে সেখান থেকে দু'দিন আগে কার্শিয়াংয়ে যান তাঁরা। কার্শিয়াংয়ের ডাউহিলের একটি হোমস্টেতে ওঠেন।

সোমবার সকালে হোমস্টের বাইরে স্বপ্ননীলকে পড়ে থাকতে দেখা যায়। হইচই পড়ে যায় ৷ হোমস্টে কর্তৃপক্ষ ও বন্ধুরা মিলে তাঁকে কার্শিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করে পুলিশ।

তবে ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে সংশয় রয়েছে পুলিশের। হোমস্টের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখা হচ্ছে। পুলিশ সুত্রে খবর,সিসিটিভির ফুটেজে তাকে ছাদ থেকে পড়ে যেতে দেখা যাচ্ছে ৷ কীভাবে পড়ে গেলেন ওই যুবক তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের দাবি জানাচ্ছেন পরিবার মৃতের পরিবারের লোকজনও৷


```