Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হাওড়া নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ, তোলাবাজি ও পার্কিং দখল রুখতে শালিমারে চলছে পুলিশ-বাহিনীর টহল

গোটা স্টেশন চত্বর ও সংলগ্ন পার্কিংয়ের জায়গা নিরাপত্তার চাদরে মুখে ফেলা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বি গার্ডেন থানা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রুট মার্চ চালাচ্ছে। 

হাওড়া নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ, তোলাবাজি ও পার্কিং দখল রুখতে শালিমারে চলছে পুলিশ-বাহিনীর টহল

শালিমারে চলছে পুলিশ-বাহিনীর টহল

শেষ আপডেট: 25 June 2024 13:44

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সোমবার নবান্নের পুর প্রশাসনিক বৈঠকে হাওড়া পুরসভা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখে উঠে এসেছিল শালিমার স্টেশনে বেআইনি পার্কিং ও তোলাবাজি ঘটনার কথাও। এই বিষয়ে পুলিশকেও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। এই বৈঠকের কয়েকঘণ্টার পরে শালিমারে পুলিশকে টহলদারি দিতে দেখা গেল। গোটা স্টেশন চত্বর ও সংলগ্ন পার্কিংয়ের জায়গা নিরাপত্তার চাদরে মুখে ফেলা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বি গার্ডেন থানা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রুট মার্চ চালাচ্ছে। 

গত ১৬ জুন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় হাওড়ার শালিমার স্টেশন ও তার লাগোয়া এলাকায়। পুলিশের চোখ সামনে একাধিক গাড়ি, বাইকে ভাঙচুর চালান হয়। পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ওঠে। দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি চলে। এমনকী বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের মারধর করা হয়েছিল বলে দাবি করেন স্থানীয়রা।  

তাঁদের অভিযোগ, শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং ও  প্রমোটিংয়ের মালপত্র সরবরাহ নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে গন্ডগোল রয়েছে। কেউ কারওকে এক চুল জায়গা ছাড়তে রাজি হয় না। এমনকী পার্কিংয়ের তোলাবাজিতে ভাগবাটোয়ারা নিয়েও সমস্যা রয়েছে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে। 

সেই খবর মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছিল। সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "টাকার বিনিময় সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। বেদখল হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলব একটা তদন্ত করার জন্য। রাম শ্যাম যদু মধু যেই হোক, যদিও আমিও হই, কাউকেই ছাড়বেন না।"


```