Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

বাজারে আলু সরবরাহ বন্ধ করলেন ব্যবসায়ীরা, একরাতেই কিলোতে দাম বাড়ল ২ টাকা

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি আজই পূর্ব বর্ধমানে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানা গেছে।

বাজারে আলু সরবরাহ বন্ধ করলেন ব্যবসায়ীরা, একরাতেই কিলোতে দাম বাড়ল ২ টাকা

বাজারে আলু সরবরাহ বন্ধ

শেষ আপডেট: 3 December 2024 11:05

দ্য ওয়াল ব্যুরো, হুগলি:  ঘোষণা মতো আলু সরবরাহ বন্ধই রাখল ব্যবসায়ীরা। দাম বাড়ল এক দিনে কিলোতে দু'টাকা।
সমস্যায় পড়েছেন সাধারন ক্রেতারা।

ভিনরাজ্যে আলু পাঠাতে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার থেকে রাজ্যে আলু সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আলু সরবরাহ বন্ধ থাকলে বাজারে যোগান কমবে দাম বাড়ার আশঙ্কা দেখা দেবে। তাই জট কাটাতে সোমবার খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের বৈঠকে ডাকেন। সেখানে দীর্ঘ আলোচনাতেও সমাধান সূত্র মেলেনি।ব্যবসায়ীদের দাবি হিমঘরে যে পরিমাণ আলু মজুত আছে তার মধ্যে প্রায় আড়াই লক্ষ মেট্রিকটন আলু উদ্বৃত্ত। যা ভিনরাজ্যে তারা পাঠাতে চাইছেন। 

যদিও মুখ্যমন্ত্রী মঙ্গলবারও বলেছেন রাজ্যের চাহিদা আগে মেটাতে হবে। তাঁর দফতরকে আড়ালে রেখেই ভিনরাজ্যে আলু রফতানির যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন 'বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটবে, আর আমি  ইনসিওরেন্সের ব্যবস্থা করব, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস আমি বরদাস্ত করব না।'   

এই পরিস্থিতিতেই পূর্ব ঘোষণামতো এদিন সকাল থেকে আলু সরবরাহ বন্ধ রয়েছে। ফলে দাম বাড়ছে আলুর। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি আজই পূর্ব বর্ধমানে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানা গেছে।


```