Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগেই ভেঙে পড়ল নড়বড়ে ব্রিজ, ডানকুনিতে শোরগোল

ডানকুনি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঢোঙাঘাটা পোল নামে পরিচিত এই ব্রিজটি। বুধবার সকাল ১১টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে ওই ব্রিজের একাংশ।

ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগেই ভেঙে পড়ল নড়বড়ে ব্রিজ, ডানকুনিতে শোরগোল

ভেঙে পড়া ব্রিজ

শেষ আপডেট: 23 October 2024 15:50

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগেই ডানকুনিতে ভেঙে পড়ল নড়বড়ে ব্রিজের গার্ড রেলিং। এই ঘটনায় আহত হন একজন বাইক আরোহী। 

ডানকুনি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঢোঙাঘাটা পোল নামে পরিচিত এই ব্রিজটি। বুধবার সকাল ১১টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে ওই ব্রিজের একাংশ। পড়ে যান এক বাইক আরোহী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই এখন তিনি চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডানকুনি পুরাতন খালের উপর থাকা ব্রিজটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় আছে। তার উপর দিয়ে নিত্যদিন চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও ফল হয়নি।  এদিন ভেঙেই পড়ল ব্রিজটি। ঘূর্ণিঝড় দানার প্রভাবে প্রবল দুর্যোগের আশঙ্কায় সতর্ক জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে প্রচার। আপাতত ফেরি চলাচল করলেও বিকাল পাঁচটা থেকে বন্ধ করে দেওয়া হবে ফেরিঘাট। কাঁচা বাড়ি, ঝড়ে ক্ষতি হতে পারে এমন বাড়িতে যারা বসবাস করেন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কমিউনিটি হলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। হুগলি-চুঁচুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার জেলেদের নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

এমন নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে যখন ব্যস্ত প্রশাসন ঠিক তখনই ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় শোরগোল পড়ে। তবে ঠিক সেই সময়ে সেতুতে গাড়ির চাপ কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। 


```