Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জুটমিলের সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল নিখোঁজ নাবালকের দেহ, প্রশ্নের মুখে মিল কর্তৃপক্ষ

গত ১৬ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল মহম্মদ রেহান নাম ওই নাবালক। সে কে বি এম রোডের বাসিন্দা মহম্মদ মুক্তারের ছেলে।

জুটমিলের সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল নিখোঁজ নাবালকের দেহ, প্রশ্নের মুখে মিল কর্তৃপক্ষ

জুটমিলের সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল নিখোঁজ নাবালকের দেহ- প্রতীকী চিত্র

শেষ আপডেট: 19 January 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চাঁপদানির নর্থব্রুক জুটমিলের ভিতর সেপটিক ট্যাঙ্ক থেকে নাবালকের মৃতদেহ উদ্ধার। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল রবিবার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল মহম্মদ রেহান নাম ওই নাবালক। সে কে বি এম রোডের বাসিন্দা মহম্মদ মুক্তারের ছেলে। পরিবার থানায় নিখোঁজ ডায়রি করেছিল। বহু খোঁজাখুঁজি করেও রেহানকে পাওয়া যাচ্ছিল না। রবিবার তার মৃতদেহ পাওয়া যায় জুটমিলের সেপটিক ট্যাঙ্ক থেকে। খবর পেয়েই ভদ্রেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল অরুণ মিশ্রের মিল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন। তিনি বলছে, মিলে কর্তৃপক্ষে নিরাপত্তা নিয়ে প্রচুর গাফিলতি রয়েছে। গোটা এলাকার পরিত্যক্ত হিসাবে থাকে। আলো না থাকায় রাতে অন্ধকার হয়ে যায়। ফলে যে কেউ মিলে ঢুকে পড়তে পারে। মিল কর্তৃপক্ষকে বলে কোনও সুরাহা হয়নি। এই ঘটনা তারই পরিণতি। 

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, কিশোর নিখোঁজ ছিল। কী ঘটনা ঘটেছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।


```