Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় ৫২ দিনে শেষ হল বিচার, অভিযুক্ত দোষী সাব্যস্ত

অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় ৫২ দিনে শেষ হল বিচার, অভিযুক্ত দোষী সাব্যস্ত

আদালত থেকে নিয়ে আসা হচ্ছে দোষীকে

শেষ আপডেট: 15 January 2025 17:32

দ্য় ওয়াল ব্য়ুরো, হুগলি: গুড়াপে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৫২ দিনের মধ্য়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া পকসো আদালত।

এই মামলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী জানান, গত ২৪ নভেম্বর হুগলির গুড়াপ থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী প্রৌঢ় অশোক সিং। মেয়ে মাংস খেতে চেয়েছিল তাই ওই শিশুর বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন।বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।বেশ কিছুক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়নি।পাড়া-প্রতিবেশীরা খবর পেয়ে এসে শিশুটির খোঁজ শুরু করেন। এরপর অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনা জানাজানি হতে তীব্র উত্তেজনা ছড়ায়। গণধোলাই দেওয়া হয় অভিযুক্তকে। পরে পুলিশ গিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। আহত থাকায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনাস্থল ঘিরে পুলিশ পিকেট বসানো হয়। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

ঘটনার দ্রুত এবং সঠিক তদন্ত করার জন্য পাঁচ সদস্যের সিট গঠন করার নির্দেশ দেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। সিটের নেতৃত্বে ছিলেন ডিএসপি ডিঅ্যান্ডটি প্রিয়ব্রত বক্সি। ৯ ডিসেম্বর এই মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়। তারপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। আজ সেই মামলার রায় দান করেন চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।
 ১৭ জানুয়ারি সাজা ঘোষণা হবে।

সরকারি আইনজীবী বলেন, "নতুন যে বিএনএস আইন এসেছে, তাতে এত দ্রুত বিচার পর্ব শেষ হওয়া একটা দৃষ্টান্ত।বিচার পর্ব শুরু হওয়ার পর বড় দিনের সময় সাত দিন ছুটি ছিল। না হলে আরও আগে নিষ্পত্তি হত মামলার।
এটা সম্ভব হয়েছে পুলিশের সঠিক তদন্তের ফলে।"


```