Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আইনজীবীকে নিগ্রহের অভিযোগ, কাজ বন্ধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চন্দননগর আদালতে

গত ১৫ জানুয়ারি রাতে আইনজীবী স্নেহাশিস সিংহকে হরিপাল থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে নিগ্রহ করা হয়। ওই আইনজীবীর অভিযোগ তিনি একটি মামলার নোটিশ কমপ্লাই করেন ১০ জানুয়ারি।

আইনজীবীকে নিগ্রহের অভিযোগ, কাজ বন্ধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চন্দননগর আদালতে

শেষ আপডেট: 27 January 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হরিপাল থানার পুলিশ চন্দননগর আদালতের আইনজীবীকে নিগ্রহ করেছে, এই অভিযোগে চন্দননগর আদালতে কাজ বন্ধ করে আন্দোলনে নামলেন আইনজীবীরা। সোমবার সকাল থেকে আদালতের গেটে  পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।

তাঁদের অভিযোগ, গত ১৫ জানুয়ারি রাতে আইনজীবী স্নেহাশিস সিংহকে হরিপাল থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে নিগ্রহ করা হয়। ওই আইনজীবীর অভিযোগ তিনি একটি মামলার নোটিশ কমপ্লাই করেন ১০ জানুয়ারি।সেখানে হরিপাল থানার পুলিশ তাঁর কাছে টাকা চায়। সেই টাকা না দেওয়ায় তার উপর রাগ ছিল। ১৫ তারিখ রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তাকে ধরে হেনস্থা করা হয়। গায়ে বিয়ার ঢেলে দেওয়া হয়। সেইসময় হরিপাল থানার ওসি নজরুল ইসলাম সেখানে ছিলেন। যদিও তাঁর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি পুলিশ।

এরপর হরিপাল থানার ওসি ও একজন অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন ওই আইনজীবী। সোমবার চন্দননগর আদালতের সমস্ত আইনজীবী স্নেহাশিসবাবুর পক্ষে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। কাজ বন্ধ রাখেন। অভিযুক্ত পুলিশ অফিসারের উপযুক্ত শাস্তি দাবি করেন।

তবে পুলিশের দাবি, ঘটনার রাতে মদ্যপ অবস্থায় ছিলেন ওই আইনজীবী। রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করছিলেন। তাঁকে বারণ করায় পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তখন তাঁকে মেডিকেল করিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। হরিপালের  অন্য এক আইনজীবীর কথা মতো তাঁর বিরুদ্ধে আইনানুগ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরেও পুলিশের বিরুদ্ধে নিগ্রহের মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এর জবাব আদালতেই দেওয়া হবে।

হুগলি জেলার (গ্রামীণ) অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় বলেন, "মারধরের অভিযোগ মিথ্যা। ওই রাতে রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করছিলেন ওই আইনজীবী। তাঁকে বারণ করায় তিনি পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপরেই আইনজীবী ও তার চালককে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল করানো হয়। সেখান থেকে তাকে হরিপাল থানায় নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয় এক আইনজীবী থানা থেকে পিআর বন্ডে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।"


```