Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রতিমা বিসর্জন হবে স্বয়ংক্রিয়, দুর্ঘটনা এড়াতে চিন্তাভাবনা কোন্নগর পুরসভার

মুম্বইয়ের গনেশ বিসর্জনের ধাঁচে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন করতে চলেছে তাঁরা। এতে দুর্ঘটনা এড়ানো যাবে, দূষণরোধ সহ পুজো উদ্যোক্তাদের খরচও কমবে বলে দাবি তাদের। 

প্রতিমা বিসর্জন হবে স্বয়ংক্রিয়, দুর্ঘটনা এড়াতে চিন্তাভাবনা কোন্নগর পুরসভার

কোন্ননগর সাধুর ঘাট

শেষ আপডেট: 4 August 2024 13:59

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুজোর আর মাত্র কয়েকমাস দেরি। খুঁটি পুজোয় হয়ে গেছে। পুজো কমিটিগুলি মণ্ডপ তৈরির কাজও শুরু করে দিয়েছে। এবার প্রতিমা বিসর্জন নিয়ে নয়া উদ্যোগ নিতে চলেছে কোন্নগর পুরসভা। মুম্বইয়ের গনেশ বিসর্জনের ধাঁচে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন করতে চলেছে তাঁরা। এতে দুর্ঘটনা এড়ানো যাবে, দূষণরোধ সহ পুজো উদ্যোক্তাদের খরচও কমবে বলে দাবি তাদের। 

কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের দাবি, এর জন্য প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন শুধু পোর্ট ট্রাস্টের ছাড়পত্রের অপেক্ষা। সামনের দুর্গাপুজোয় এই প্রকল্প কার্যকর করার চেষ্টা শুরু করেছে পুর কর্তৃপক্ষ। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে প্রকল্পের অনুমোদন চাওয়া হয়েছে। প্রায় এক কোটি টাকার ওই প্রকল্পের ডিপিআর তৈরি করে সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও অর্থবরাদ্দ, দু’টিই পাওয়া যাবে বলে ইঙ্গিত মিলেছে বলে পুরসভার দাবি। জানা গেছে, এই ব্যবস্থা কোন্নগর পুরসভার সাধুরঘাটে করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসর্জন দেখতে অনেকে মানুষের ভিড় যাতে সামাল দেওয়া যায়, এমন এলাকাই বাছা হয়েছে। সেইমতোই সাধুর ঘাটকে বাছাই করা হয়েছে।

চেয়ারম্যান স্বপন দাস বলেন, "প্রতিবছর প্রতিমা বিসর্জন নিয়ে প্রচুর হ্যাপা পোহাতে হয়। রাত কেটে যায় বিসর্জন মিটতে।তারপর থাকে দুর্ঘটনার আশঙ্কাও থাকে। গঙ্গা দূষণের সম্ভাবনা থাকে। আগেকার দিনে চটকলগুলো যেভাবে নৌকায় পাট বোঝাই করত সেই ভাবনা থেকে একটি পাটাতনের উপর দিয়ে স্বয়ংক্রিয় বিসর্জনে ব্যবস্থা করা হবে। মডেল সহ গোটা প্রকল্প আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি। আশা করছি তা দ্রুত অনুমোদন পাবে। পুরসভার পক্ষ থেকে স্থায়ীভাবেই এই ব্যবস্থা তৈরি করা হবে। যার সুফল নাগরিকরা পাবেন। প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।"

গত কয়েক বছর ধরেই গঙ্গাদূষণ রোধে বিসর্জনের বিকল্প ব্যবস্থা কোন্নগর পুরসভা করছিল। একটি চৌবাচ্চা বানিয়ে তাতে ক্রেন দিয়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হচ্ছিল। গত কয়েক বছরে দুর্গাপ্রতিমা, জগদ্ধাত্রী সহ নানা সার্বজনীন পুজোয় এই উদ্যোগ দেখা গেছে। এবার সেই ব্যবস্থাকে আরও উন্নত ও স্থায়ী করতে চাইছে পুরসভা। সাধুর ঘাটে  স্বয়ংক্রিয়ভাবে গঙ্গার নির্দিষ্ট একটি অংশে বিসর্জন করে কাঠামো তুলে ফেলা হবে। তাতে বিসর্জন যেমন হবে, তেমনই দূষণও আটকানো যাবে। আবার বিশাল প্রতিমা গঙ্গায় নামাতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকবে না। সেই সমস্যাও এড়ানো যাবে। বিসর্জনের আনন্দ থাকবে ষোলোআনা।পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।


```