Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

হাওড়ায় সরস্বতী পুজোয় স্কুলের সামনেই মেয়েকে হেনস্থা! প্রতিবাদ করায় মাথা ফাটল বাবার

হাওড়া হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্কুল ছাত্রীর বাবা। এই ঘটনার কঠোর শাস্তির দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।  

হাওড়ায় সরস্বতী পুজোয় স্কুলের সামনেই মেয়েকে হেনস্থা! প্রতিবাদ করায় মাথা ফাটল বাবার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 February 2025 22:42

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর দিনই স্কুল ছাত্রীকে হেনস্থার ঘটনায় হইচই হাওড়ায়। স্কুলে যাওয়ার পথে তিন নাবালক তাকে উত্যক্ত করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই তিন নাবালকই। হাওড়া হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্কুল ছাত্রীর বাবা। এই ঘটনার কঠোর শাস্তির দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।  

হাওড়ার রামরাজাতলা রামচরণ শেঠ রোডে এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সরস্বতী পুজোর দিন বাবার সঙ্গেই স্কুলে যাচ্ছিল মেয়েটি। হঠাৎ ওই ছাত্রীকে তিন নাবালক উত্যক্ত করতে শুরু করে। ছাত্রীর বাবা প্রতিবাদ করায় ওই তিন নাবালক হামলা চালায় তার ওপর। আর তাতেই তাঁর মাথা ফেটে যায়। 

এই ঘটনায় পথ চলতি মানুষ ও স্থানীয় দোকানদাররা ক্ষোভে ফেটে পড়েন। সকলে মিলে দু'জনকে ধরে ফেলেন সঙ্গে সঙ্গেই। এরপর তাদের চ্যাটার্জী হাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অপর এক অভিযুক্ত পলাতক। ঘটনাস্থলের পাশেই একটি গার্লস স্কুল আছে।  স্বভাবতই এই ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

গোটা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেই ফুটেজ সংগ্রহ করে পলাতক অভিযুক্তকে শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ।  


```