Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আরামবাগে কটূক্তির প্রতিবাদ করায় বিধবা মহিলাকে মারধর! স্বামী ভোট হিংসায় খুন হন

লোকসভা ভোটের সময়ে মনোরঞ্জন মালিক নামে এক তৃণমূল কর্মী খুন হয়েছিলেন। বিজেপির বিরুদ্ধে তাঁকে খুন করার অভিযোগ উঠেছিল। স্বামীর মৃত্যুর পর থেকে ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। 

আরামবাগে কটূক্তির প্রতিবাদ করায় বিধবা মহিলাকে মারধর! স্বামী ভোট হিংসায় খুন হন

মহিলাকে মারধর

শেষ আপডেট: 2 July 2024 13:52

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন স্বামী। এবার বিজেপি কর্মীদের কটূক্তিতে বাধা দিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কর্মীর বিধবা স্ত্রী। এমনই অভিযোগ উঠেছে খানাকুলের রামচন্দ্রপুরে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও বিজেপির দাবি, পারিবারিক অশান্তির কারণেই ওই মহিলার উপর হামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটের সময়ে মনোরঞ্জন মালিক নামে এক তৃণমূল কর্মী খুন হয়েছিলেন। বিজেপির বিরুদ্ধে তাঁকে খুন করার অভিযোগ উঠেছিল। স্বামীর মৃত্যুর পর থেকে ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। 

অভিযোগকারিণীর দাবি, স্বামী মারা যাওয়ার পর থেকেই বিজেপি কর্মীদের একাংশ তাঁকে দেখলেই কটূক্তি করত। ঘটনার দিন তিনি বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ে ওই বিজেপি কর্মীরা ফের তাঁকে দেখে কটূক্তি করে। তাতে প্রতিবাদ করেছিলেন ওই মহিলা। তারপর বাড়ির ভিতর চলে যান। বাইরে দাঁড়িয়ে ফুঁসতে থাকে বিজেপির ওই কর্মীরা। বাড়ি ভিতর ঢুকে তার উপর হামলা চালায়। বাড়ির বাইরে টেনে এনে মারধর শুরু করে। প্রতিবেশী ও আত্মীয়রা গিয়ে তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন।

আরামবাগ সংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ এই ঘটনাকে "পারিবারিক বিবাদ" বলেই দাবি করেছেন। তাঁর অভিযোগ, একটি পারিবারিক অশান্তির ঘটনাকে রাজনৈতিক রঙ দিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছেন ওই মহিলা ও তাঁর পরিবার।  


```