Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'বুদ্ধবাবু না থাকলে ভেসে যেতাম', বলছে আন্দুলের নিহত বাম ছাত্রনেতার মা

পরিবারকে আশ্বাস দেন, দোষীরা শাস্তি পাবে। স্বপনের বড় দাদা তপনকে বিধানসভায় চাকরি করে দিয়েছিলেন তিনি। এখন বুদ্ধবাবুর জন্যই নিহত ছাত্রনেতার পরিবারের সংসারের চাকা সচল রয়েছে।

'বুদ্ধবাবু না থাকলে ভেসে যেতাম', বলছে আন্দুলের নিহত বাম ছাত্রনেতার মা

নিহত বাম ছাত্রনেতার পরিবার

শেষ আপডেট: 8 August 2024 18:25

দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালের ১৫ ডিসেম্বর। ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ছিল আন্দুলের প্রভু জগৎবন্ধু কলেজে। এসএফআই ও টিএমসিপির সংঘর্ষে গুরুতর জখম হন এসএফআইয়ের নেতা স্বপন কোলে। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বাম শাসনকালে দলের ছাত্র নেতার মৃত্যুতে রাজনৈতিক তোলপাড় শুরু হয়। সেই সময়ে নিহত ছাত্র নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। স্বপন কোলের মা রেবা কোলেকে ছেলের মৃত্যুর ন্যায়বিচার পাইয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন।  আজ, বৃহস্পতিবার বুদ্ধদেববাবুর প্রয়াণে শোকস্তব্ধ স্বপন কোলের পরিবার।

আন্দুলের আরগড়িতে থাকেন নিহত ছাত্র নেতার মা রেবা কোলে ও তাঁর দুই দাদা তাপস ও বাপন কোলে। ২০১১ সালে ২ জানুয়ারি ওই বাড়িতে গিয়েছিলেন বুদ্ধদেব। পরিবারকে আশ্বাস দেন, দোষীরা শাস্তি পাবে। স্বপনের বড় দাদা তপনকে বিধানসভায় চাকরি করে দিয়েছিলেন তিনি। এখন বুদ্ধবাবুর জন্যই নিহত ছাত্রনেতার পরিবারের সংসারের চাকা সচল রয়েছে।   

নিহত ছাত্র নেতার মা রেবা কোলে বলেন, "স্যারের জন্য আমার পরিবারে আর্থিক স্বচ্ছলতা এসেছে। আমার বড় ছেলে বিধানসভায় চাকরি দিয়েছেন উনি। আজ উনি চলে গেলেন।"

তাপস কোলে বলেন, " খবরটা শুনেই ভীষন কষ্ট পেয়েছি। বুদ্ধবাবু না থাকলে ভেসে যেতাম। তার মৃত্যু মেনে নেওয়া যায় না।তার আত্মার শান্তি কামনা করি।"
 


```