Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তৃণমূলের প্রধান কথা শোনেন না, অফিসে রোমান্স করেন, একরাশ অভিযোগে বিক্ষোভ দলেরই কর্মীদের

তৃণমূলের রাজহাট অঞ্চলের সভাপতি রূপকুমার কর বলেন, "প্রধান কারও সঙ্গে কোনও আলোচনা করেন না। নিজে যা মনে হয় তাই করেন। আমাদের পাত্তাও দেন না।"

তৃণমূলের প্রধান কথা শোনেন না, অফিসে রোমান্স করেন, একরাশ অভিযোগে বিক্ষোভ দলেরই কর্মীদের

তৃণমূলের প্রধানকে নিয়ে বিক্ষোভ

শেষ আপডেট: 26 June 2024 19:48

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রধান তাঁদের পাত্তা দেন না। পঞ্চায়েত অফিসে বসে দই-আইসক্রিম খান, রোমান্স করেন, এমনই অভিযোগে পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতে প্রবল বিক্ষোভ শুরু করলেন তৃণমূলের সদস্য ও কর্মীরা। প্রধানের পাল্টা দাবি, ওরা তাঁকে সরাতে চাইছেন। তাই মিথ্যে অভিযোগ করছেন।

তৃণমূল সদস্যদের অভিযোগ, পঞ্চায়েতের ২১ টা সংসদ রয়েছে। অথচ প্রধান প্রিয়াঙ্কা শূর তার ঘনিষ্ঠ কয়েকজনের ছাড়া আর কোনও সংসদে কাজ করেন না। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কাজ শুরু হয়েছে। কিন্তু দলেরই কাউন্সিলররা বঞ্চিত হচ্ছে। এলাকার উন্নয়ন থমকে আছে। প্রধান অন্যের দ্বারা পরিচালিত হচ্ছেন। দলের লোকের কথা শুনছেন না। তৃণমূলের সদস্য ও দলীয় কর্মীরা বুধবার পঞ্চায়েত অফিসে জড়ো হন। শুরু হয় হই হট্টগোল। পঞ্চায়েতের ভিতরে জয় বাংলা শ্লোগান ওঠে। প্রধান পঞ্চায়েত থেকে বেরিয়ে চলে যান।

তৃণমূলের রাজহাট অঞ্চলের সভাপতি রূপকুমার কর বলেন, "প্রধান কারও সঙ্গে কোনও আলোচনা করেন না। নিজে যা মনে হয় তাই করেন। আমাদের পাত্তাও দেন না।" তৃণমূল কর্মী সন্দীপ মালাকার একটি ছবি দেখিয়ে বলেন, "স্বামীর সঙ্গে বাড়িতে রাগ অভিমান হলে সেটা পঞ্চায়েত এসে মেটায়। কখনও দই খাইয়ে, কখনও আইসক্রিম খাইয়ে রাগ ভাঙায়। পঞ্চায়েতটা রোমান্সের জায়গা বানিয়ে ফেলেছে। আগে আমরা অনেক প্রধান দেখেছি কিন্তু এরকম দেখিনি। আমাদের দলীয় কর্মীদের সাথে কোনও রকম আলোচনা করেন না। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ওনার বুথে এবারে লোকসভা ভোটে আমরা হেরেছি। আমরা চাই প্রধান পদত্যাগ করুক।"

এই সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা শূর বলেন, "কোনও সমস্যা তৈরি হলে আমি সমাধান করার চেষ্টা করি না, এটা যদি বলে থাকে তাহলে মিথ্যা বলছে। পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েতেই আসেন না। পঞ্চায়েতের কাজ এই সবে শুরু হয়েছে। ধাপে ধাপে বিভিন্ন সংসদে কাজ হবে। আমার পঞ্চায়েত লোকসভা ভোটে লিড দিয়েছে। ওরা চাইছে আমাকে কী করে সরানো যায়। আমাকে কেন সরাতে চাইছে সেটা বুঝতে পারছি না।"

তাঁকে যে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে সে প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, "আমি প্রধান হওয়ার পর একদিন উপপ্রধান বললেন চলো দই খাই। আমার স্বামীও তখন ছিলেন। তিনি আমাকে দই খাইয়ে দিচ্ছিলেন।  আমরা স্বামী-স্ত্রী, এটাই তো স্বাভাবিক সম্পর্ক। সেই ছবি তুলে রেখেছিল। তাহলেই বুঝুন ওদের রুচি।"


```