Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাতসকালে গোলাবাড়িতে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত ১ যুবক, তদন্তে পুলিশ

হাওড়ার গোলাবাড়ির পিলখানায় প্রকাশ্যে গুলি করে খুন করা হল সৌফিক খান নামে এক যুবককে। প্রমোটিং বিবাদে খুনের অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ।

সাতসকালে গোলাবাড়িতে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত ১ যুবক, তদন্তে পুলিশ

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 February 2026 08:32

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার ((Howrah)) গোলাবাড়ি থানা এলাকায় বুধবার সকালে ঘটে গেল হাড়হিম করা খুনের ঘটনা। পিলখানা এলাকায় প্রকাশ্য রাস্তায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাইকে করে এসে দু’জন দুষ্কৃতী ওই যুবকের সঙ্গে কথা বলতে বলতে আচমকাই গুলি চালায়। খুব কাছ থেকে, অর্থাৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিক রাউন্ড গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় আততায়ীরা।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। পদস্থ আধিকারিকরাও সেখানে যান। ইতিমধ্যে খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে এই খুন, তা জানার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সৌফিক খান। প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান। তাঁদের দাবি, রোহিত এবং হারুন নামে দু’জন এই ঘটনার সঙ্গে যুক্ত।

আকাশ মেঘারিয়া, হাওড়ার পুলিশ কমিশনার, জানিয়েছেন সিসিটিভি ফুটেজ দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তারা বর্তমানে পলাতক এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। পুরনো কোনও বিবাদের জেরেই এই খুন হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

স্থানীয় বাসিন্দা এবং মৃতের পরিবারের অভিযোগ, সৌফিকের কাছে মোটা অঙ্কের টাকা তোলা হিসেবে দাবি করা হয়েছিল। সেই নিয়ে বিবাদের জেরেই এই খুন।

এদিকে, এই ঘটনায় রাজনৈতিক কোনও যোগ নেই বলে দাবি করেছেন এলাকার বিধায়ক গৌতম চৌধুরী। তাঁর বক্তব্য, ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।


```