Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

নজিরবিহীন সিদ্ধান্ত! জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করল কলকাতা হাইকোর্ট

সুপ্রিম কোর্টের নির্দেশের পর বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। সিভিল জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সব ছুটি বাতিল করা হয়েছে।

নজিরবিহীন সিদ্ধান্ত! জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করল কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 February 2026 07:48

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশের পর নজিরবিহীন সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিভিল জজ (সিনিয়র ডিভিশন), চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল জজ (জুনিয়র ডিভিশন) এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট—এই সব পদে কর্মরত বিচারকদের সমস্ত ধরনের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের রেজিস্টারের জারি করা একটি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত শুক্রবার রাজ্যের SIR মামলার শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখতে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এই নির্দেশের পর গত শনিবার প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেন কমিশনের প্রতিনিধি, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেই বৈঠকের পরই ছুটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হল।

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও বিচারক ছুটি নিতে পারবেন না। ডেপুটেশনে থাকা বিচারকরাও এই নির্দেশের আওতায় পড়বেন। এমনকি স্টেশন লিভ নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র জরুরি চিকিৎসাজনিত কারণে বিশেষ অনুমতি সাপেক্ষে ছুটি নেওয়া যাবে।

এছাড়া বর্তমানে যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদের বুধবার দুপুরের মধ্যে নিজ নিজ আদালত ও দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসাজনিত কারণ ছাড়া অন্য সব ধরনের ছুটি—এমনকি আগে থেকে অনুমোদিত ছুটিও বাতিল করা হয়েছে।

শুধু ছুটি নয়, প্রশিক্ষণ সংক্রান্ত ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবেশনারি অফিসারদের প্রশিক্ষণ ছাড়া বাকি সব প্রশিক্ষণ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে West Bengal Judicial Academy-তে নির্ধারিত প্রশিক্ষণও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি, রাজ্যের বাইরে প্রশিক্ষণ বা সেমিনারে অংশগ্রহণের জন্য আগে দেওয়া অনুমতিও বাতিল করা হয়েছে।


```