Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

SIR: ২০০২ সালের ভোটার তালিকায় নাম খুঁজবেন কীভাবে? রয়েছে সহজ পদ্ধতি

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, নাম যাচাইয়ের ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বহু মানুষ জানেন না কোথায় পাবেন সেই নথি, আবার কীভাবে খুঁজে দেখবেন নিজের বা পরিবারের নাম।

SIR: ২০০২ সালের ভোটার তালিকায় নাম খুঁজবেন কীভাবে? রয়েছে সহজ পদ্ধতি

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 October 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ইতিমধ্যেই শুরু হয়েছে এসআইআর (SIR)। ভোটার তালিকা সংক্রান্ত এই বিশেষ প্রক্রিয়া চলার সঙ্গে সঙ্গে বাড়ছে এক প্রশ্ন - ২০০২ সালের ভোটার তালিকা কীভাবে পাওয়া যাবে? কারণ বিহারের মডেল ধরে এ বার পশ্চিমবঙ্গেও সেই তালিকাকেই প্রাথমিক ভিত্তি ধরা হচ্ছে। 

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, নাম যাচাইয়ের ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকা (2002 Voter List) অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বহু মানুষ জানেন না কোথায় পাবেন সেই নথি, আবার কীভাবে খুঁজে দেখবেন নিজের বা পরিবারের নাম।

আসলে খুব সহজ উপায়েই পাওয়া যাবে তালিকাটি। জাতীয় নির্বাচন কমিশনের (ECI) ওয়েবসাইটে রয়েছে সব তথ্য।

নিচে ধাপে ধাপে দেখে নিন কীভাবে খুঁজে পাবেন আপনার নাম - 

১. প্রথমে যান https://ceowestbengal.nic.in/Roll_dist লিঙ্কে। অথবা গুগলে লিখুন 2002 West Bengal Voter List।

২. ওয়েবসাইটে ঢুকলে জেলার তালিকা দেখাবে। সেখান থেকে নিজের জেলা নির্বাচন করুন।

৩. তারপর খুলে যাবে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের তালিকা। বেছে নিন আপনার কেন্দ্র।

৪. এরপর বুথের তালিকা পাবেন। যেখানে সাধারণত ভোট দেন সেই বুথ নির্বাচন করুন।

৫. বুথের পাশে ‘ফাইনাল রোল’ বা চূড়ান্ত তালিকায় ক্লিক করুন।

৬. সঙ্গে সঙ্গে খুলে যাবে ২০০২ সালের ভোটার তালিকা। সেখানে খুঁজে নিন নিজের ও পরিবারের সদস্যদের নাম।

এসআইআর চলাকালীন নিজের তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। তাই সময় থাকতেই দেখে নিন পুরনো তালিকায় আপনার নাম রয়েছে কি না। এতে ভবিষ্যতে ভোটার তালিকা সংশোধনের সময় কোনও সমস্যা হবে না।

শেষবার এসআইআর হয়েছিল ২০০২–০৪ সালে। সেই সময়ের পর থেকে রাজ্যে জনসংখ্যা এবং বাসিন্দাদের অবস্থানে ব্যাপক পরিবর্তন এসেছে। অনেকের মৃত্যু হলেও তাঁদের নাম তালিকায় রয়ে গিয়েছে, আবার কিছু বিদেশির নামও যুক্ত হয়েছে। পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

তবে যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই অথচ জন্ম ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে, তাঁদের ক্ষেত্রে বিকল্প নথি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, কমিশনের দেওয়া ১১ টি নথির মধ্যে যে কোন একটি ও রঙিন ছবি।


```