Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বেলা ১১টার পর থেকে ঠা ঠা রোদে বাইরে নয়, আর কী কী পরামর্শ দিল হাওয়া অফিস

চলতি সপ্তাহে সোম থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বেলা ১১টার পর থেকে ঠা ঠা রোদে বাইরে নয়, আর কী কী পরামর্শ দিল হাওয়া অফিস

শেষ আপডেট: 1 April 2024 20:34

দ্য ওয়াল ব্যুরো: ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে ৩ তারিখের পর থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বেলা বাড়লেই লু বইবে। এই সময় সুস্থ থাকতে কী কী করতে হবে তার পরামর্শ দিল হাওয়া অফিস।

চলতি সপ্তাহে সোম থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা বলছেন, এমন তাপদাহে ভর দুপুরে রাস্তায় বের হবেন না। বিশেষ করে বেলা ১১টা থেকে ৪ টের মধ্যে ঠা ঠা রোদে বেরোলে হিট স্ট্রোক, হিট র‍্যাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। বয়স্ক যাদের কোমর্বিডিটি আছে তাদের ভরদুপুরে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। ছোট বাচ্চাদেরও দুপুরের পর বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদেরা সতর্ক করে বলেছে, বেলা ১১টা থেকে বিকেল ৪টে অবধি সময়ই হল প্রাইম টাইম। এই সময় তাপপ্রবাহ আরও বাড়বে। চড়া রোদে রাস্তায় থাকলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে বাচ্চা, বয়স্কদের বার বার করে রোদে বের হতে মানা করা হয়েছে। যাঁদের আগে থেকেই নানারকম অসুখ রয়েছে, এই গরমে বাইরে বের হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়বে।

প্রচণ্ড রোদে বেশিক্ষণ থাকলে হিট র‌্যাশ (Heat Rash) বেরোয়। এতে শরীরের খোলা অংশে লাল প্যাচের মতো তৈরি হয়। সেখানে জ্বালাও করতে থাকে। অ্যাকিউট সানবার্ন হলে সমস্যা গুরুতর হয়, তখন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এখন তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে সূর্যের গনগনে তেজ ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। বেশিক্ষণ রোদে থাকলে ঘামাচি, হিট র‌্যাশের সঙ্গেই সান বার্ন হতে পারে। এই সময় ফাঙ্গাল ইনফেকশন থেকেও র‍্যাশ বের হয়। অনেকক্ষণ ঘামে ভেজা জামাকাপড় পড়ে থাকলে এমন হয়।

এই গরমে হিট ক্র্যাম্প হওয়ার ঝুঁকি বাড়ে। শরীরে জলের পরিমাণ কমে গেলে রক্ত ঘন হতে থাকে। মাথায় রক্তচাপ বাড়ে। শরীরের স্বাভাবিত তাপমাত্রা আর রক্তচাপের মধ্যেও সামঞ্জস্য থাকে না। যার কারণেই স্ট্রোক হয়। বয়স্কদের ক্ষেত্রে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির রোগ রয়েছে তাঁদের ক্ষেত্রে বিপদের ঝুঁকি বেশি। রোদে শরীরে জল কমে গেলে হিট ক্র্যাম্প হতে পারে। এতে পেশিতে টান ধরে, মাথা ঘুরে জ্ঞান হারাতে পারেন। তাই সতর্ক থাকতে বলা হয়েছে।


```