Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি কতটা সফল? জনতার রায়ের অপেক্ষায় সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বিতর্কে ভরা। তিনি মসনদে বসার পর অবশ্য করোনার দাপট শুরু হয়েছিল। সেই কারণে তিনি যতটা চেয়েছিলেন, করতে পারেননি, সেই নিয়ে একটা আক্ষেপ রয়েছে। তিনি চেয়েছিলেন বিসিসিআই আ

বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি কতটা সফল? জনতার রায়ের অপেক্ষায় সৌরভ

শেষ আপডেট: 4 February 2022 09:52

দ্য ওয়াল ব্যুরো: বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বিতর্কে ভরা। তিনি মসনদে বসার পর অবশ্য করোনার দাপট শুরু হয়েছিল। সেই কারণে তিনি যতটা চেয়েছিলেন, করতে পারেননি, সেই নিয়ে একটা আক্ষেপ রয়েছে। তিনি চেয়েছিলেন বিসিসিআই আয়োজিত বড় কোনও টুর্নামেন্ট করা। সেটি করতে পারেননি মহারাজ। তার মধ্যেই অবশ্য গোলাপি বলের টেস্ট ম্যাচ করতে পেরেছেন ইডেনের বুকে। ভারতীয় ক্রিকেটে বড়রকমের পালাবদল ঘটেছে সৌরভ ও তাঁর দলবলের হাত ধরে। কোচ হিসেবে রবি শাস্ত্রীর চুক্তি শেষ হয়ে গিয়েছে, তাঁর বদলে নিয়ে আসা হয়েছে রাহুল দ্রাবিড়কে। তিনি ঘরের মাঠে সফল হলেও বিদেশের মাঠে তেমন সফল হয়েছেন, বলা যাবে না। সবে কাজ শুরু করেছেন দ্রাবিড়। সৌরভের জমানায় বড় ঘটনা বিরাট কোহলির নেতৃত্ব হারানো। কোহলি তিন মাসের মধ্যে দলের নেতা থেকে সাধারণ ক্রিকেটার হয়েছেন। বিরাটের বদলে রোহিতকে দলের অধিনায়ক করা হয়েছে। টেস্টের অধিনায়ক অবশ্য ঘোষণা হয়নি। কোহলি নিয়ে বিতর্ক, সৌরভের কাছে আপেক্ষিক ঘটনা হিসেবে দেখা দিয়েছে। তিনি কারোর সমর্থন পেয়েছেন, আবার কেউ কেউ তাঁর বিরুদ্ধাচরণ করেছেন। অনেকের মতে, সৌরভ ভারতীয় ক্রিকেটে একটা অস্থিরতা নিয়ে এসেছেন। সৌরভ এবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি জনতার রায়ের অপেক্ষায় রয়েছেন। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে জনতা তাঁকে কত নম্বর দেবেন, সেই নিয়ে আগ্রহ রয়েছে দেশের প্রাক্তন অন্যতম সেরা অধিনায়কের। সৌরভ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দিয়েছেন। তিনি চেয়েছিলেন মহিলাদের আইপিএল শুরু করতে। সেই নিয়ে এদিন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, সৌরভ আপনি দেখুন যাতে মহিলাদের আইপিএল শুরু করা যায় কিনা। প্রশাসক হিসেবে এই ক’মাসের সময়ে সৌরভ সেটি পারেন কিনা, সেটিও দেখার বিষয়। আগামী সেপ্টেম্বরে সৌরভের কার্যকালের মেয়াদ শেষ হবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে। তাঁর বদলে ওই হটসিটে কে বসেন, সেই নিয়েও আগ্রহ রয়েছে সমানভাবেই। তাই তার আগে জনতার রায়ে সৌরভ জেনে নিতে চাইছেন তিনি কতটা সফল হয়েছে শীর্ষ প্রশাসক হিসেবে।

```