Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কালীগঞ্জে পাঁচটা পর্যন্ত কত ভোট পড়ল? ভোটদানের পর মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী

কালীগঞ্জে পাঁচটা পর্যন্ত কত ভোট পড়ল? ভোটদানের পর মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী

ফাইল ছবি।

শেষ আপডেট: 19 June 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে ভোট পড়ল ৬৯.৮৫ শতাংশ। তারপরও বহু বুথে ভোটারদের লাইন রয়েছে। সেক্ষেত্রে মোট ভোটের হার আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

উপ নির্বাচনের নিরিখে এই ভোটের হার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ, সাধারণ নির্বাচনের মতো উপ নির্বাচনে ভোটারদের অনেকের অতটা উৎসাহ দেখা যায় না। সেদিক থেকে এই ভোটের হার বেশ ভাল বলেই মনে করছেন তাঁরা।

কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (লাল) মৃত্যুতে এবারে এই কেন্দ্রে ভোট হচ্ছে। শাসকদল প্রার্থী করেছে নাসিরুদ্দিনের মেয়ে আলিফা আহমেদকে। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে আশিস ঘোষকে। প্রার্থী রয়েছে বাম সমর্থিত কংগ্রেসেরও। তবে লড়াইয়ের আলোচনায় মূলত তৃণমূল বিজেপি।

এদিকে ভোটদানের পর বাইরে এসে মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। এমনকী তাঁর বাঁ হাতের মধ্যমা আঙুলে ভোটের কালির দাগও দেখা গিয়েছে। কমিশনের নিযম অনুযায়ী, যে কোনও ব্যক্তি ভোট দিলে তাঁর বাঁ হাতের তর্জনীতে ভোটের কালি দেওয়া হয়। 

সেখানে খোদ প্রার্থীর কেন মধ্যমা আঙুলে ভোটের কালি লাগানো হল তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এ ব্যাপারে কমিশনের প্রতিক্রিয়া স্পষ্ট করে জানা যায়নি। তবে গোটা ঘটনায় বিতর্কের মুখে যড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন বিজেপি প্রার্থী। 


```