Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অগ্নিমিত্রা পাল এখন কেমন আছেন? কী বলছেন চিকিৎসকরা

মাত্র দু’সপ্তাহ আগেই অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা। গত ২১ অগস্ট আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন আসানসোল থেকে তড়িঘড়ি আনা হয় কলকাতায়।

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অগ্নিমিত্রা পাল এখন কেমন আছেন? কী বলছেন চিকিৎসকরা

অগ্নিমিত্রা পাল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 September 2025 09:36

দ্য ওয়াল ব্যুরো: ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত হয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal, BJP Mla)। বৃহস্পতিবার রাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকদের তৎপরতায় আপাতত কিছুটা স্থিতিশীল রয়েছেন বিধায়ক। যদিও আগামী ৪৮ ঘণ্টা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউরোমেডিসিন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এখন ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি।

চিকিৎসকদের বক্তব্য, স্নায়ুর উপর অতিরিক্ত চাপের কারণেই অগ্নিমিত্রা পাল এই সমস্যায় পড়েছেন। ব্রেন স্ট্রোকের ফলে যে জটিলতা তৈরি হতে পারে, যেমন শরীরের এক দিক অবশ হয়ে যাওয়া বা অঙ্গ বিকল হওয়া—এই ধরনের কোনও লক্ষণ আপাতত দেখা যায়নি। বিধায়ক স্বাভাবিক ভাবে কথাবার্তাও বলতে পারছেন। চিকিৎসকদের মতে, ওষুধেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে, তবে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, মাত্র দু’সপ্তাহ আগেই অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা। গত ২১ অগস্ট আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন আসানসোল থেকে তড়িঘড়ি আনা হয় কলকাতায়। রাতে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ওই হাসপাতালেই। চিকিৎসার পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের অসুস্থ হওয়ায় উদ্বেগ বেড়েছে পরিবারের পাশাপাশি রাজনৈতিক মহলেও।

অগ্নিমিত্রা পাল শুধু আসানসোল দক্ষিণের বিধায়কই নন, রাজ্য বিজেপির অন্যতম মুখ্য নেত্রীও। বৃহস্পতিবারই আবার বিধানসভা উত্তাল হয়েছিল বিক্ষোভে। মুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়কদের মধ্যে ‘চোর’ স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি গরম হয়ে ওঠে। মাত্র দু’ঘণ্টার মধ্যে সাসপেন্ড হন বিজেপির পাঁচ বিধায়ক। তাঁদের মধ্যে ছিলেন অগ্নিমিত্রাও। আর সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

রাজনৈতিক মহল এখন তাঁর শারীরিক অবস্থার দিকেই তাকিয়ে সকলে। চিকিৎসকরা জানাচ্ছেন, ঝুঁকির কিছু নেই, তবে পরবর্তী ৪৮ ঘণ্টাই সবথেকে গুরুত্বপূর্ণ।
 


```