
শেষ আপডেট: 13 January 2023 12:50
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪- এর মার্চ-এপ্রিল নাগাদ হওয়ার কথা পরের লোকসভা ভোট। তার আগে জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের উদ্বোধন করে জাতিকে উৎসর্গ করবেন অযোধ্যার (Ayodhya) রাম মন্দির। সেই মতো মন্দির নির্মাণের (construction) কাজ চলছে বলে রাম মন্দির (Raam Mandir) নির্মাণ ট্রাস্ট শুক্রবার জানিয়েছে।
মন্দির নির্মাণের অগ্রগতি চাক্ষুষ করতে আজ সাংবাদিকদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ২০২০-র ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।
রাজনৈতিক মহলের বক্তব্য, লোকসভার ভোটে নয়া রাম মন্দির নরেন্দ্র মোদীর বড় সহায় হতে চলেছে। রাম মন্দির নিয়ে প্রতিশ্রুতি রক্ষার কারণে বিজেপি পরের লোকসভা ভোটে অনেকটাই নিশ্চিন্ত থাকছে।
আজ মন্দির নির্মাণ ট্রাস্টের তরফে জানানো হয়, মোট তিন ধাপে নির্মাণ কাজের পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ের কাজ শেষ হবে এ বছর অগাস্টে। তৃতীয় দফা শেষ হবে আগামী বছরের জানুয়ারির গোড়ায়। ততদিনে মন্দিরের ষোলআনা কাজ শেষ হয়ে যাবে। তৃতীয় তথা শেষ দফার কাজ সমাপ্ত হবে ২০২৫- এ। অবশ্য পুণ্যার্থীদের ততদিন অপেক্ষা করতে হবে না। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে চোখ ধাঁধানো মন্দির। ঠিক এক বছর, অর্থাৎ আগামী বছর জানুয়ারিতেই সাধারণ পুণ্যার্থীরা পুজো দিতে পারবেন রামের জন্মস্থান বলে চিহ্নিত জমিতে তৈরি নতুন রাম মন্দিরে।
আজ ট্রাস্টের তরফে জানানো হয়েছে, তিন দফা মিলিয়ে ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। এখন গর্ভগৃহ অর্থাৎ রামচন্দ্রের জন্মভূমি হিসাবে চিহ্নিত জমিতে পিলার বসানোর কাজ চলছে।
ট্রাস্ট জানিয়েছে, মন্দির তৈরির জন্য খরচ ধরা হয়েছে ১৮০০ কোটি টাকা। এখনও পর্যন্ত ৮০০ কোটি খরচ হয়েছে। ট্রাস্টের হাতে পর্যাপ্ত অর্থ রয়েছে বলে জানানো হয় আজ।
চাকরি চাইতে এসেছিলেন প্রীতি, বিচারপতি গঙ্গোপাধ্যায় ৫০ হাজার টাকা জরিমানা করলেন