Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করোনার পরে ব্রুসেলা, চিনে ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত ৬ হাজারের বেশি

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ঝড় সামলে সবে গা ঝাড়া দিয়ে উঠেছে চিন। স্বাভাবিক হয়েছে জীবনযাপন। এর মধ্যেই প্রকোপ দেখা দিয়েছে আরও একটি মারাত্মক সংক্রামক ব্যাকটেরিয়া-ঘটিত রোগের। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম চিনে ব্রুসেলা ব্যাকটেরিয়ার আক্রমণে ব্রুসেলোসিস

করোনার পরে ব্রুসেলা, চিনে ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত ৬ হাজারের বেশি

শেষ আপডেট: 8 November 2020 13:18

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ঝড় সামলে সবে গা ঝাড়া দিয়ে উঠেছে চিন। স্বাভাবিক হয়েছে জীবনযাপন। এর মধ্যেই প্রকোপ দেখা দিয়েছে আরও একটি মারাত্মক সংক্রামক ব্যাকটেরিয়া-ঘটিত রোগের। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম চিনে ব্রুসেলা ব্যাকটেরিয়ার আক্রমণে ব্রুসেলোসিস রোগে আক্রান্ত অন্তত ৬ হাজার জন। প্রত্যেকেরই নমুনা পরীক্ষায় ব্রুসেলোসিস পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছে চিনের সংবাদ সূত্র। জানা গেছে, গানসু প্রদেশের ল্যানঝাউ শহরের একটি বায়োফার্মাসিউটিক্যাল সংস্থার ল্যাবে ব্রুসেলোসিসের প্রতিষেধক বা ব্রুসেলা ভ্যাকসিন তৈরি হচ্ছিল গত বছর জুলাই-অগস্ট মাসে। তখনই কোনও ভাবে সেই ব্যাকটেরিয়াল স্ট্রেন ছড়িয়ে পড়ে ল্যাবে। আক্রান্ত হন বহু মানুষ। তবে এর পরে সেই ল্যাব সঠিকভাবে স্যানিটাইজ করা হয়েছিল কিনা বা ফের ওই ভ্যাকসিন নিয়ে কাজ হয়েছিল কিনা সেটা জানা যায়নি। ব্রুসেলোসিস সংক্রমণ সাধারণত পশুদের থেকে ছড়ায়। কাঁচা বা ভাল ভাবে রান্না না করা পশুর মাংস খেলে অথবা মৃত পশু বা তার দেহাবশেষের সংস্পর্শে এলে এই ধরনের রোগ ছড়ায়। বিশুদ্ধ না করা ডেয়ারি প্রোডাক্ট থেকেও ব্রুসেলোসিস ছড়াতে দেখা গেছে।

China reports major outbreak of disease that harms testicles

এই রোগের অন্যতম প্রধান উপসর্গ হল, জ্বর, দুর্বলতা, গায়ে এবং মাথায় ব্যথা। শরীরে স্থায়ী আর্থ্রাইটিস হতে পারে এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ফুলেও উঠতে পারে। এই অসুখ পুরুষ ও নারীর যৌনাঙ্গেও ক্ষতি করে। সঠিক সময়ে চিকিৎসা না হলে এই রোগে মৃত্যুও হতে পারে বলে জানিয়েছে সিডিসি। এখনও চিনে কেউ মারা যাননি এই সংক্রমণে। ইউরোপীয় রোগ প্রতিরোধকারী সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক দিলে এই রোগ সেরে যাওয়া সম্ভব। কোভিড ১৯-এর কোনও চিকিত্‍‌সা না-থাকলেও ব্রুসেলোসিসের চিকিত্‍‌সায় একাধিক অ্যান্টিবায়োটিক রয়েছে। তবে কোভিডের মতো এরও কোনও ভ্যাকসিন নেই। কিন্তু অ্যান্টিবায়োটিক খেলেও ব্রুসেলোসিস থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে। তার পরেও ফের সংক্রমণের সম্ভাবনা রয়েছে।

Everything About The New Virus From China That's Leaving 1000s Of Men  Infertile - Chai Bisket

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, এক মানুষের থেকে অন্য মানুষের দেহে এই সংক্রমণ ছড়িয়ে পড়া প্রায় বিরল ব্যাপার। ফলে ধরেই নেওয়া যায়, চিনে যত জন মানুষ ব্রুসেলোসিসে আক্রান্ত, তাঁরা সকলেই ল্যানঝাউয়ের ওই ল্যাব থেকে ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়ার শিকার। এর পরেই গত মাসে চিনের প্রশাসনের তরফে আইন করা হয়েছে, বায়োসিকিফরিটির ঝুঁকি কমানো এবং নিয়ন্ত্রণ করার ব্যাপারে। প্রসঙ্গত উল্লেখ্য, উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ক্ষেত্রেও অভিযোগ উঠেছিল, উহানেরই একটি ল্যাব থেকে এই ভাইরাস ছড়িয়েছে। যদিও তার প্রমাণ এখনও মেলেনি। ল্যানঝাউয়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা প্রথম সামনে আসে গত বছর নভেম্বর মাসে। ল্যানঝাউ ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের কয়েক জন পড়ুয়ার শরীরে ব্রুসেলোসিস ধরা পড়ে। ডিসেম্বর মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮১। এর রেই চিনের হেইলংজিয়াং প্রদেশ থেকে খবর মেলে ওই ইনস্টিটিউটের ১৩ জন কর্মচারীর রক্তে ব্রুসেলা জীবাণুর অস্তিত্ব মিলেছে।

EXPLAINER-How thousands in China got infected by brucellosis in one single  outbreak | Health

এর পরেই গণহারে পরীক্ষা করতে শুরু করে সরকার। চিনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, ৫৫ হাজার ৭২৫ জনের টেস্টিংয়ে ৬৬২০ জন পজিটিভ এ পর্যন্ত। ওই সংবাদমাধ্যম দাবি করেছে, চায়না অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ইন্ডাস্ট্রির একটি বায়োফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি থেকে এই সংক্রমণ ছড়িয়েছে বলে জানিয়েছেন ল্যানঝাউ হেল্থ কমিশন। তাদের দাবি, ফ্যাক্টরির বর্জ্য গ্যাসে মিশে ছিল ব্রুসেলা, সেটাই গিয়ে পৌঁছয় ল্যানঝাউ ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে। তবে এই প্রথম নয়। চিনে প্রথম এই সংক্রামক ব্যাকটেরিয়া-ঘটিত রোগটির অস্তিত্ব মিলেছিল ১৯০৫ সালে। এছাড়াও ১৯৫০ এবং ১৯৬০ সালে চিনে ব্রুসেলোসিস মহামারিও হয়েছিল। উত্তর এবং পশ্চিম চিনে এই অসুখ এখনও খুব বেশি দেখা যায় গবাদি পশুর শরীরে। মানুষের শরীরেও এই রোগের প্রকোপ দেখা গেছে। তবে এক মানুষ থেকে অন্য মানুষে ছড়ানোর প্রমাণ মেলেনি। গত বছরেও চিনে যে অসংখ্য সংক্রামক রোগ হয়েছিল বড় আকারে, তাতে আন্ত্রিক ও ডেঙ্গির সঙ্গেই ছিল ব্রুসেলোসিস অসুখের নামও।

```