Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

৭ নম্বর ফর্ম জমা ঘিরে দিনভর তেতে রইল হুগলি, তৃণমূল বিধায়কের সামনেই তোলপাড়

সোমবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তাঁর অনুগামীদের নিয়ে হুগলির সদর মহকুমা শাসক দফতরে উপস্থিত হন। অভিযোগ, তারপরেই তেতে ওঠে গোটা এলাকা। 

৭ নম্বর ফর্ম জমা ঘিরে দিনভর তেতে রইল হুগলি, তৃণমূল বিধায়কের সামনেই তোলপাড়

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 19 January 2026 18:25

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফর্ম সেভেন জমা করা নিয়ে শনিবার সকাল থেকে তেতে ওঠে হুগলির একাধিক প্রশাসনিক দফতর। উত্তেজনা সৃষ্টি হয় শ্রীরামপুর, চুঁচুড়া ও মগড়ায়। হুগলির সদর মহকুমা শাসক দফতরে ফর্ম সেভেন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সোমবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তাঁর অনুগামীদের নিয়ে হুগলির সদর মহকুমা শাসক দফতরে উপস্থিত হন। অভিযোগ, তারপরেই তেতে ওঠে গোটা এলাকা। বিধায়ক ও তাঁর অনুগামীরা দপ্তরের উপরের তলায় ওঠার পর থেকেই সেখানে উত্তেজনা বাড়তে থাকে এবং অল্প সময়ের মধ্যেই তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়।

তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, বিজেপি কর্মীরা অগণতান্ত্রিকভাবে ফর্ম–৭ জমা দিয়ে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। তাঁর এই অভিযোগের পরেই অশান্ত হয়ে ওঠে মহকুমা শাসকের দফতর। অভিযোগ, শুনানি কেন্দ্রে একজন ব্যক্তি ফর্ম–৭ জমা দেওয়ার সময় বিধায়ক ও তাঁর সঙ্গীরা সেই ফর্মগুলি ছিঁড়ে ফেলেন। চরম উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।  

এদিকে একই দিনে ৭ নম্বর ফর্মের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি ও নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে ঝাঁটা-লাঠি হাতে শ্রীরামপুর বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল। শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুইন হুঁশিয়ারি দেন, একটিও বৈধ ভোটারের নামও বাদ দেওয়া যাবে না। তাহলে আন্দোলন আরও জোরদার করা হবে। শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা ও পুরসভার প্রতিনিধিরা এই বিক্ষোভে সামিল হন।

৭ নম্বর ফর্ম জমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় চুঁচুড়া মগড়া বিডিও অফিসেও। বিজেপি কর্মীদের তাড়া করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের সামনেই বিজেপি নেতা সন্দীপ সাধুখাঁকে হেনস্থার অভিযোগ উঠেছে। এরপরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা।
 


```