Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'রাজনীতি কোনও পার্ট টাইম জব নয়, সিদ্ধান্তকে স্বাগত', দেব প্রসঙ্গে বললেন হিরণ

শনিবার তিনটি কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

'রাজনীতি কোনও পার্ট টাইম জব নয়, সিদ্ধান্তকে স্বাগত', দেব প্রসঙ্গে বললেন হিরণ

শেষ আপডেট: 5 February 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার তিনটি কমিটি থেকে দেবের ইস্তফা দেওয়ার পরই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। চব্বিশের লোকসভা ভোটে তিনি আর তৃণমূলের প্রার্থী হবেন কিনা, সে উত্তর এখনও অজানা। তার মাঝে দেবের এই পদত্যাগ বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে। এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে আরও এক অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দেবের বিষয়ে মুখ খুলতে দেরি করলেন না। 

তৃণমূলের সাংসদ দেব বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহা বিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে হিরণ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেছিল দ্য ওয়াল। হিরণ এই প্রসঙ্গে বলেন, ''আমি সাধুবাদ জানাই। ১০ বছর পরে হলেও তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শ্যুটিং করতে করতে রাজনীতি করা সম্ভব নয়। রাজনীতি কোনও পার্ট টাইম জব নয়। ১০ বছর ধরে পার্ট টাইম পলিটিশিয়ান হয়ে কাজ করার পর তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি।'' 

দেবের পাশে দাঁড়িয়েছেন টলিপাড়ার এক সহকর্মী, এমন ভাবার কারণ এখনও আসেনি। কারণ দেব প্রসঙ্গে হিরণের আরও সংযোজন, দেব যদি এই সিদ্ধান্ত ১০ বছর আগে নিতেন, তাহলে ঘাটালের মানুষের আরও উন্নয়ন হত। একই সঙ্গে, বিগত ১০ বছরে দেব কী কী কাজ করেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন হিরণ। 

রাজনীতি করতে হলে যে অন্য কিছু করা যাবে না, তা একবারও বলছেন না বিজেপির বিধায়ক। কিন্তু দেব সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি সংসদের উপস্থিতির উদাহরণ দেন। হিরণের কথায়, ''রাজনীতি ২৪ ঘণ্টার ফুল টাইম কাজ। আমি গত ৩ বছরে সর্বস্ব দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, কাজ করেছি তাই মানুষ তৃণমূলের এই সন্ত্রাস, গুণ্ডামির মধ্যেও আমাকে তিনটি নির্বাচনে জিতিয়েছেন। কিন্তু দেব শেষ ১০ বছরে কী করেছে, তার পরিসংখ্যান কেউ দিতে পারবে না। ২০ শতাংশের নিচে তাঁর সংসদে উপস্থিতির হার।''

দেবের প্রতি হিরণের অভিযোগ এখানেই শেষ নয়। দেব যে মানুষের পাশে দাঁড়ান না, কাজ করেন না, সেটা তিনি বারবার বলে গেছেন। বিধায়কের দাবি, দেব শুধু ৫ বছর অন্তর অন্তর মানুষের কাছে ভোট চান, সেই ভোটে জেতেনও, কিন্তু তারপর বিদেশ চলে যান। সেখান থেকে ছবি তুলে পাঠান। কলকাতায় থেকে ঘাটালের মানুষের কোনও কাজে আসেন না তিনি। বিগত বছরগুলিতে তিনি কোনও রেল স্টেশন করতে পারেননি, কেন্দ্র টাকা পাঠানো সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারেননি। এদিকে দেব থাকেন পেন্ট হাউজে, আর তিনি এখনও ভাড়া বাড়িতে। কারণ রাজনীতি করে কোনও টাকা কামান না। 

এখন যদি দেব তাঁর দলে আসতে চান? হিরণের কাছে এই প্রশ্ন রাখা হলে তিনি জানান, ''এটা দেবের ব্যক্তিগত ব্যাপার। আমি তো দেবের মনের ভিতর ঢুকে মন পড়তে পারব না। তবে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারোর খারাপ সম্পর্ক নেই। দেব আমার দল হোক, অন্য যে কোনও দলে হোক, যেতে পারে। কিন্তু যাই করবেন মানুষের জন্য করতে হবে।''

এক্ষেত্রে এনামূল হকের প্রসঙ্গ টেনে ফের একবার দেবকে ইডি-সিবিআইয়ের কথা মনে করিয়ে দিয়েছেন হিরণ। দেবের বিরুদ্ধে যে ৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, তাতে তিনি যতদিন না পর্যন্ত নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন তাঁর বিরুদ্ধে অভিযোগ করেই যাবেন বলে জানান হিরণ। প্রসঙ্গত, গরু পাচার মামলা এনামূল হকের কাছ থেকে টাকা এবং অন্যান্য উপহার নেওয়ার অভিযোগ আছে দেবের বিরুদ্ধে। তার জন্য কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের সম্মুখীনও হন তিনি। 


```