Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের নামে হিন্দুদের আস্থায় আঘাত করা হচ্ছে: শুভেন্দু

বাংলার ঘরে ঘরে রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) প্রসাদ পৌঁছে যাবে। ছোট্ট বাক্সে থাকবে মন্দিরের ছবি। 

দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের নামে হিন্দুদের আস্থায় আঘাত করা হচ্ছে: শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 6 June 2025 15:23

দ্য ওয়াল ব্যুরো: বাংলার ঘরে ঘরে রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) প্রসাদ পৌঁছে যাবে। ছোট্ট বাক্সে থাকবে মন্দিরের ছবি। সঙ্গে রাজ্যের মানুষ পাবেন জগন্নাথদেবের প্রসাদ গজা ও পেঁড়া। ১৭ জুন থেকেই বাংলা জুড়ে এই প্রসাদ বিতরণ শুরু হয়ে যাচ্ছে। যা নিয়ে রাজনীতি দেখছেন বিরিধি দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর মতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করতেই এই প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেন, "জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানা রকমের রঙ্গ দেখা যাচ্ছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত হানতেই এই মিষ্টির প্যাকেট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা আসলে প্রসাদ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নেবেন। যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার মন্দিরের দ্বারোদঘাটন করেই বলেছিলেন, মন্দিরের প্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। সেই মতোই প্রস্তুতি চলছিল। এ নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে নবান্নে বৈঠকও করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই বৈঠকে কীভাবে প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নবান্ন পরে জানায়, বৈঠকে ঠিক হয়েছে, আগামী ২৭ জুন রথযাত্রার আগে প্রসাদ বিতরণের কাজ শেষ করে ফেলতে হবে। এই সময়ের মধ্যে যদি কাজ শেষ না হয়, তবে উল্টোরথের আগে, ৪ জুলাইয়ের মধ্যে তা শেষ করতেই হবে।

খাদ্য দফতরের প্রকল্প 'দুয়ারে রেশন'-এর মাধ্যমেই এই বাক্সগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। যাঁরা এই রেশন ব্যবস্থার মধ্যে নেই, তাঁদের বাড়িতে প্রসাদ পৌঁছে দিতে আলাদাভাবে বিতরণের পদ্ধতি আগে থেকেই বিডিওদের ঠিক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার বক্তব্য, এটা আসলে 'প্রসাদ রাজনীতি'।


```