Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'ভোট আদায়ের ছক, বাঙালিকে অহেতুক ভয় দেখাচ্ছেন মমতা', এনআরসি ইস্যুতে পাল্টা হিমন্তের

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এখন শুধু এপিক কার্ড থাকলেই আর হবে না, নতুন করে নাম তোলার চক্রান্ত চলছে। কারণ নিয়ম পাল্টে দিয়েছে। 

'ভোট আদায়ের ছক, বাঙালিকে অহেতুক ভয় দেখাচ্ছেন মমতা', এনআরসি ইস্যুতে পাল্টা হিমন্তের

মমতা বন্দ্যোপাধ্যায় এবং হিমন্ত বিশ্বশর্মা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 August 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক মাস পরই বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Polls)। তার আগে এই মুহূর্তে রাজ্য-রাজনীতি সরগরম এসআইআর (SIR) নিয়ে। পাশাপাশি ফের একবার যুক্ত হয়েছে এনআরসি (NRC), রোহিঙ্গা ইস্যু। বৃহস্পতিবারই ঝাড়গ্রামের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফের দাবি করেছিলেন, ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে এনআরসি নোটিস ধরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তবে মমতার এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Bishwa Sharma)।

মমতা ইতিমধ্যে দাবি করেছেন, অসম (Assam) থেকে এনআরসি চিঠি এসেছে বাংলায়। একাধিক পরিবারকে নোটিস দেওয়া হয়েছে। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি, ভোটের আগে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে চাইছেন মমতা। তাই ইচ্ছে করে অহেতুক কথা বলছেন। হিমন্তের কথায়, ''এনআরসি নিয়ে কোনও ঘোষণা হয়নি আর তার আগেই বাঙালিদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন বাংলার মুখ্যমন্ত্রী। এটা ভোট লুটের ছক।''

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এখন শুধু এপিক কার্ড থাকলেই আর হবে না, নতুন করে নাম তোলার চক্রান্ত চলছে। কারণ নিয়ম পাল্টে দিয়েছে। ভোটার লিস্টে নাম আছে কিনা, আগে তালিকা দেখলেই হবে না। নতুন করে ক্রস চেক করতে হবে। এর পাল্টা গুয়াহাটিতে একটি সাংবাদিক বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ''বাঙালিদের থেকে ভোট আদায়ের ছক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আতঙ্ক তৈরি করার জন্যই এনআরসির কথা বলছেন। বিগত ৫ বছর ধরে তা বলে যাচ্ছেন, কিন্তু এখনও এমন কিছু নিয়ে ঘোষণা হয়নি।''

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেখানে থেকেই ফের একবার ভোটার লিস্ট (Voter List), এনআরসি (NRC) ইস্যুতে মুখ খোলেন তিনি। বিজেপি, নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, ''আমি জানি না এটা আমার বলা ঠিক কিনা, তবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে।'' তাঁর কটাক্ষ, 'ওরা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। তাঁরা কী করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা?' এর পাশাপাশি বাংলা ভাষা ইস্যুতেও ফের এদিন সরব হন তিনি।  


```