Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০ টন ইলিশ ভর্তি ট্রলার ফিরল রাজ্যে, আজ থেকেই মিলবে বাজারে, কেজি প্রতি দাম কত?

ট্রলারগুলিতে রয়েছে ৩০ থেকে ৫০ টন ইলিশ (Ilish), যার একেকটির ওজন ৮০০ গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত। বেশ কিছুদিন অপেক্ষার পর এবার মোটা ইলিশে ভরে উঠেছে জাল। ফলে উৎসাহ ছড়িয়েছে জেলেদের মধ্যে। 

৫০ টন ইলিশ ভর্তি ট্রলার ফিরল রাজ্যে, আজ থেকেই মিলবে বাজারে, কেজি প্রতি দাম কত?

ফাইল চিত্র- ইলিশ

শেষ আপডেট: 17 June 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার নামখানা (Namkhana) বন্দরে ভিড়তে শুরু করেছে একের পর এক মাছভর্তি ট্রলার। গভীর সমুদ্র থেকে ফিরেছে বহু মৎস্যজীবীর ট্রলার, আর সেগুলিতে উঠেছে বাঙালির প্রিয় রুপোলি শস্য- ইলিশ (Hilsa)।

ট্রলারগুলিতে রয়েছে ৩০ থেকে ৫০ টন ইলিশ (Ilish), যার একেকটির ওজন ৮০০ গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত। বেশ কিছুদিন অপেক্ষার পর এবার মোটা ইলিশে ভরে উঠেছে জাল। ফলে উৎসাহ ছড়িয়েছে জেলেদের মধ্যে। আজ থেকেই এই রুপোলি ইলিশ বাজারে বিক্রি শুরু হবে বলে জানা গেছে। পাইকারি বাজার ছাড়াও খোলা বাজারে মিলবে এই মাছ। ফলে খুব শীঘ্রই বাঙালির পাতেও ফিরবে প্রিয় ইলিশের স্বাদ।

মৎস্যজীবীরা জানান, আবহাওয়া ও সাগরের পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী দিনেও আরও বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। আর তাতে বাজারেও ইলিশের জোগান স্বাভাবিক হবে বলে আশা।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পাওয়া খবর অনুযায়ী, ১৪ তারিখ মধ্যরাতে যে ট্রলারগুলো বেরিয়েছিল তাঁরা মাত্র একদিনেই এক থেকে দু টন ইলিশ পেয়েছেন। যে ট্রলার ফিরেছে তাতে প্রায় ২৫ থেকে ৩০ টন ইলিশ আছে। আবহাওয়া অনুকূল থাকলে এই মাসে আরও ইলিশ আসার সম্ভাবনা রয়েছে। বাজারে ইলিশ পাওয়া যাবে। তবে এই মুহূর্তে দাম একটু বেশিই থাকবে। ৬০০-৭০০ গ্রামের মাছ এসেছে, পাইকারি বাজারে এর দাম হবে মোটামুটি ৭০০ টাকা, ওজন যত বাড়বে দামও বাড়তে থাকবে। তবে আরও ইলিশের জোগান বাড়লে মধ্যবিত্তের নাগালে আসবে বলেই মনে করা হচ্ছে।  

আষাঢ় মাসের প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ২৫টি ট্রলার ফিরেছে। যার মধ্যে ছিল ২৫ টন ইলিশ। এক মৎস্যজীবী জানিয়েছেন, 'যদি এমন আবহাওয়া থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে আরও ইলিশ থাকবে।'


```