Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইলিশ আসতেই দিঘা মোহনায় যেন উৎসব, বিক্রি হল ৬০০ থেকে ১৫০০ টাকায়

দিঘা মোহনায় উঠল মরশুমের প্রথম ইলিশ (Hilsa)। ১৫ জুন মাছ ধরার ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর প্রায় ২ হাজার ট্রলার দিঘা উপকূল থেকে রওনা দিয়েছিল সমুদ্রে। 

ইলিশ আসতেই দিঘা মোহনায় যেন উৎসব, বিক্রি হল ৬০০ থেকে ১৫০০ টাকায়

শেষ আপডেট: 18 June 2025 18:41

অভিজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর

দীর্ঘ প্রতীক্ষার অবসান। দিঘা মোহনায় উঠল মরশুমের প্রথম ইলিশ (Hilsa)। ১৫ জুন মাছ ধরার ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর প্রায় ২ হাজার ট্রলার দিঘা উপকূল থেকে রওনা দিয়েছিল সমুদ্রে। তিন দিনের মাথায় ইলিশ নিয়ে ফিরল কয়েকটি। বুধবার ভোররাতে প্রায় ১৫ টন ইলিশ এসে পৌঁছেছে দিঘা মোহনায় (Digha)। তারপর থেকেই দিঘায় যেন উৎসবের আবহ (Digha Ilish)।

মৎস্যজীবীদের মতে, পূবালী হাওয়া আর হালকা ইলশেগুঁড়ি বৃষ্টির হওয়ায় ইলিশের জন্য একেবারে আদর্শ পরিবেশ তৈরি হয়। আর সেই কারণেই মরশুমের শুরুতেই আশানুরূপ সাড়া পাওয়া গেছে। দিঘা মৎস্যজীবী সংগঠনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “এখনও বহু ট্রলার সমুদ্রে রয়েছে। সামান্য উত্তাল হলেও আবহাওয়া ততটা প্রতিকূল নয়। আরও ভালো পরিমাণে ইলিশ উঠবে বলে আমরা আশাবাদী।” তিনি জানান, জগন্নাথ মন্দিরের টানে দিঘায় এখন পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। আর এই পর্যটকদের ৮০ শতাংশই চলে আসছেন মোহনা বাজারে। এটা মাছ ব্যবসায়ীদের জন্য দারুণ খুশির খবর।

মাছের মান নিয়েও খুশি ক্রেতা ও বিক্রেতারা। দিঘা মোহনার বাজারে ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ এদিন  বিক্রি হয়েছে ৬০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে। দেড় কেজি ওজনের বড় ইলিশের অবশ্য দাম উঠেছে ২০০০ টাকায়।

ট্রলারের মাঝি গৌতম দাস বললেন, “প্রথম দফাতেই যতটা ইলিশ এল, মনে হচ্ছে মরশুমটা ভালই যাবে। বড়ো আকারের ইলিশও উঠেছে।” আরেক মৎস্যজীবী অনন্ত বর বলেন, “দীর্ঘদিন পর এই রকম ইলিশ পেয়ে আমরা ভীষণ খুশি। সারা বছর এই ইলিশের মরশুমের দিকেই তাকিয়ে বসে থাকি আমরা। এবার আশার আলো দেখছি।”

পর্যটকরা যাতে ইলিশমাছ কিনে নিয়ে যেতে পারেন তারজন্য আইস ব্যাগের বন্দোবস্তও করেছেন ব্যবসায়ীরা। শীঘ্রই এই ইলিশ পৌঁছে যাবে কলকাতা-সহ রাজ্যের নানা বাজারে।


```