Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'এটা চূড়ান্ত নির্দেশ নয়', ওবিসি নিয়ে আদালতের রায় প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী

ওবিসি তালিকা নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। 

'এটা চূড়ান্ত নির্দেশ নয়', ওবিসি নিয়ে আদালতের রায় প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 18 June 2025 17:56

দ্য ওয়াল ব্যুরো: ওবিসি তালিকা (OBC List) নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা চূড়ান্ত নির্দেশ নয়। কিছু নির্দেশ দেওয়া হয়েছে।" মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, "আমরা আদালতের নির্দেশ মেনেই কাজ করেছি।"

সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে অতীতে হাইকোর্ট জানিয়েছিল, 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'। এরপরই রাজ্যের তরফে নতুন করে সমীক্ষা করে ওবিসি নিয়ে সম্প্রতি ১৪০টি জনজাতিকে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই বিজ্ঞপ্তিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

এ প্রসঙ্গে এদিন বিরোধীদের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সিপিএম ও বিজেপি কখনওই চায় না ওবিসি সংরক্ষণ পাশ হোক। কারণ এটা তো গরিব মানুষের জন্য। যাঁরা সামাজিক ভাবে পিছিয়ে পড়েছেন, এটা তাঁদের জন্য। তাঁদের অধিকার আমরা কী ভাবে কাড়ব?’’

মঙ্গলবারই এ ব্যাপারে রাজ্যের অবস্থান স্পষ্ট করেছিলেন শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছিলেন, আদালতের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য আইনি পদক্ষেপ নেবে। ইতিমধ্যে সেই প্রস্তুতি ও বিশ্লেষণ চলছে।

এই প্রসঙ্গে সরাসরি কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার নামোল্লেখ করে তাঁর নিরপেক্ষতা নিয়েই কুণাল বলেন, "বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে,বিচারপতিদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবু অত্যন্ত দুঃখের সঙ্গে একথা বলতে হচ্ছে যে বিচারপতি মান্থা অতীতেও এমন কিছু রায় বা পর্যবেক্ষণ দিযেছেন যাতে সকলে ন্যায়বিচার দেখতে পাননি। বর তাঁর মধ্যে এমন কিছু উপাদান ছিল যাতে শুভেন্দুবাবু প্রোটেকশন পেয়েছেন, রসদ পেয়েছেন এবং দুঃখজনকভাবে আজকের রায়ে বিচারপতির মান্থার নাম যুক্ত রয়েছে।"
 

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন সরাসরি কোনও মন্তব্য না করলেও বিজেপির আমলে ন্যায় বিচারও বিপন্ন বলে পরোক্ষে অনুযোগ করেছেন।


```