Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বিধানসভায় নজিরবিহীন সিকিউরিটি চেকিং! মন্ত্রী থেকে বিধায়ক, গাড়ির বনেট, ডিকি খুলে তল্লাশি

 শেষ কবে এমন নিরাপত্তার কড়াকড়ি দেখেছেন মনে করতে পারছেন না পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষীয়ান বিধায়করাও।

বিধানসভায় নজিরবিহীন সিকিউরিটি চেকিং! মন্ত্রী থেকে বিধায়ক, গাড়ির বনেট, ডিকি খুলে তল্লাশি

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 13 June 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: শেষ কবে এমন নিরাপত্তার কড়াকড়ি দেখেছেন মনে করতে পারছেন না পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Legislative Assembly) বর্ষীয়ান বিধায়করাও।

শুক্রবার সকাল থেকে বিধানসভার প্রতিটি গেটে শুরু হয়েছে চেকিং (High security checking)। শাসক হোক বা বিরোধী সকলের গাড়ি গেটে দাঁড় করিয়ে চলছে তল্লাশি। গাড়ির বনেট থেকে ডিকি, ডিকির মধ্যে থাকা ব্যাগ, তন্ন তন্ন করে তল্লাশি করা হচ্ছে সব কিছুই।

প্রত্যক্ষদর্শীদের মতে, কোথাও হুমকি ফোন এলে যেভাবে তল্লাশি অভিযান চালানো হয়, অনেকটা সেই স্টাইলে বিধায়ক, মন্ত্রী, সকলের গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বিধায়ক সৌমিক হোসেনের কথায়, "অতীতে কখনও এভাবে বিধানসভার গেটে তল্লাশি অভিযান করতে দেখিনি।"

হঠাৎ নিরাপত্তার এই কড়াকড়ি কেন?

কী কারণে এই তল্লাশি তা অবশ্য স্পষ্ট নয়। সূত্রের খবর, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলছে এই তল্লাশি অভিযান।কয়েকদিন আগে নবান্নেও কড়া নিরাপত্তা দেখা গিয়েছিল। সে সময় নবান্নে ঢোকার মুখে প্রতিটি গাড়ি চেকিং করা হচ্ছিল এবং প্রত্যেকের আইকার্ড দেখে তবেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছিল, চাকরিহারা শিক্ষকরা যাতে নবান্নে ঢুকে না পড়েন তাই নিরাপত্তা কড়াকড়ি কড়া হয়েছিল। 

অনেকের ধারণা, চাকরিহারা শিক্ষকরা যেহেতু আন্দোলন করছেন, গতকাল থেকে পাঁচ দফা দাবিতে নতুন করে আমরন অনশনে বসেছেন সেকারণেই বিধানসভায় নিরাপত্তার এই কড়াকড়ি হতে পারে। সূত্রের খবর, শুক্রবার বিকেলেে স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। স্পিকার সময়ও দিয়েছেন বলে খবর। সে কারণেই এই নিরাপত্তার কড়াকড়ি বলে অনেকের ধারণা।

তবে বিধানসভার ভেতরে নিরাপত্তার এই কড়াকড়ি নিয়ে বিজেপি বিধায়কদের মধ্যে কেউ কেউ টিপ্পনি কেটে বলছেন, 'যাতে আমরা তুলসি গাছ নিয়ে বিধানসভার মধ্যে ঢুকে যেতে না পারি তাই হয়তো এমন ব্যবস্থা।" তবে ঠিক কী কারণে নিরাপত্তার এই  কড়াকড়ি এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। 


```