Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কাদের রক্ষা করতে চাইছেন? সন্দেশখালিতে শুভেন্দুর সভার অনুমতি দিয়ে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে সন্দেশখালিতে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

কাদের রক্ষা করতে চাইছেন? সন্দেশখালিতে শুভেন্দুর সভার অনুমতি দিয়ে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

শেষ আপডেট: 8 March 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে সন্দেশখালিতে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালির পাশে ন্যাজাটের আক্রাতলায় সভার অনুমতি দিয়েছে আদালত।

একই সঙ্গে এদিন মামলার শুনানিতে রাজ্যের উদ্দেশে বিচারপতি জানতে চান, "কাকে রক্ষা করতে চাইছেন? কেন ১৪৪ ধারা জারি করা হচ্ছে? কেনই বা মিটিংয়ে আপত্তি জানানো হচ্ছে?"

রাজ্যের তরফে উপযুক্ত জবাব না পেয়ে এরপরই বিরোধী দলনেতাকে আগামী ১০ মার্চ সন্দেশখালিতে সভা করার অনুমতি দেয় আদালত। আদালতে জানিয়েছে, সভা থেকে কোনও কটুক্তি বা কুরুচিকর মন্তব্য করা যাবে না। সভার জেরে এলাকায় যেন কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয়। আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা করতে পারবে বিজেপি। 

প্রসঙ্গত, ওই একই দিনে কলকাতায় ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। তৃণমূলের ওই সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা।

সন্দেশখালি অশান্ত হয়ে ওঠার পর দু'বার সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু। কিন্তু পুলিশ তাঁকে ঢুকতে দেয়নি। শেষ পর্যন্ত গত মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, শুভেন্দু এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। কিন্তু তাঁদের সঙ্গে কোনও নেতা-কর্মী যেতে পারবেন না। হাইকোর্টের নির্দেশের পর সেদিন সন্দেশখালি ঢোকেন শুভেন্দু। দীর্ঘক্ষণ তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং  বলে আসেন,  ফের তিনি সন্দেশখালি আসবেন।

এরপরই ১০ মার্চ সন্দেশখালির পাশে সুন্দরখালিতে সভা করতে চেয়ে পুলিশের কাছে আর্জি জানায় বিজেপি। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। তাঁর আইনজীবী এদিন আদালতে বলেন, "পুলিশ পরিকল্পিতভাবে বাধা তৈরি করছে। ইচ্ছাকৃতভাবে সভাস্থলে ১৪৪ ধারা জারি করে রাখা হচ্ছে।"


```