Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'উৎসশ্রী' পোর্টাল বন্ধের যুক্তি মানা হবে না, শিক্ষক বদলির ইস্যুতে কড়া নির্দেশ হাইকোর্টের

মামলাকারী শিক্ষিকার অভিযোগ ছিল, তিনি বদলি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু বোর্ডের তরফে থেকে কোনও উত্তর পাননি।

'উৎসশ্রী' পোর্টাল বন্ধের যুক্তি মানা হবে না, শিক্ষক বদলির ইস্যুতে কড়া নির্দেশ হাইকোর্টের

বিচারপতি রাজাশেখর মান্থা

শেষ আপডেট: 8 July 2024 16:09

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে শিক্ষকদের বদলির ক্ষেত্রে 'উৎসশ্রী' পোর্টাল' বন্ধ থাকার যুক্তি আর কার্যকর হবে না। অফলাইনেই বদলির প্রক্রিয়া হবে। সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিষয়টি স্পষ্ট করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। 

তামান্না বেগম নামে এক শিক্ষিকা তাঁর বদলির ইস্যুতে আদালতে একটি মামলা করেছিলেন। সেই প্রেক্ষিতেই হাইকোর্টের নির্দেশ, এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে। মামলাকারী শিক্ষিকার অভিযোগ ছিল, তিনি বদলি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু বোর্ডের তরফে থেকে কোনও উত্তর পাননি তিনি। তাঁর এই অভিযোগের ভিত্তিতেই বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। 

২৯ সেপ্টেম্বর ২০২২ থেকে 'উৎসশ্রী' পোর্টাল বন্ধ রয়েছে। ফলে অনেক আবেদন অফলাইনে আসছে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, পোর্টাল বন্ধ থাকার কারণ বদলির ক্ষেত্রে সমস্যা এই যুক্তি মান্যতা পাবে না। ফলে এতদিনে যে সমস্যা তৈরি হয়েছিল হাইকোর্টের এই নির্দেশের পর তার সমাধান হল বলে মনে করছে আইনজীবীদের একাংশ। কারণ আদালতের স্পষ্ট বক্তব্য, এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে সেগুলি অফলাইনেই বিবেচনা করতে হবে বোর্ডকে। 

'উৎসশ্রী' পোর্টাল নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। ফলে অনলাইন আবেদন নেওয়া বন্ধ রয়েছে। এদিকে বদলি চেয়ে যে শিক্ষিকা মামলা করেছেন তিনি নিজে থ্যালাসেমিয়া আক্রান্ত এবং তাঁর মেয়ের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। তিন বছর ধরে উত্তর দিনাজপুরে শিক্ষকতা করার পর তিনি বীরভূমে বদলি চান। 

শিক্ষক-শিক্ষিকারা যাতে বাড়ির কাছের স্কুলে বদলি নেওয়ার জন্য আবেদন জানাতে পারেন সরকারের কাছে, সেইজন্য রাজ্য সরকার 'উৎসশ্রী' পোর্টাল চালু করে। তারপর থেকেই বহু শিক্ষক-শিক্ষিকা আবেদন জানান এবং বদলিও পান। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এই বদলি নিয়ে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। 


```