Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রোহিঙ্গা ইস্যুতে দিঘায় শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি বিজেপিকে, থাকবেন শুভেন্দু

এই মিছিলের নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কয়েক দিন ধরেই সরব তিনি।

রোহিঙ্গা ইস্যুতে দিঘায় শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি বিজেপিকে, থাকবেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 August 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: রোহিঙ্গা ইস্যুতে (Rohingya) দিঘায় রাস্তায় নামছে বিজেপি (BJP)। রোহিঙ্গা অনুপ্রবেশের প্রতিবাদে শোভাযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই আবেদনে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে রাজ্যের উচ্চ আদালত।

শনিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, দিঘা বাইপাসের বিবেকানন্দ মূর্তির সামনে থেকে যুব আবাস পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। শোভাযাত্রায় সর্বাধিক ২ হাজার জন অংশ নিতে পারবেন। সময় বেঁধে দেওয়া হয়েছে সন্ধে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে।

এই মিছিলের নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কয়েক দিন ধরেই সরব তিনি। প্রশাসনের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন। এবার আদালতের অনুমতি পেয়ে পথে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

পুলিশ জানিয়েছে, মিছিলে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। অন্যদিকে, এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা (Rohingya) ছেয়ে গেছে এবং তৃণমূল (TMC) তাদের ভোটেই জিতে আসছে, বিজেপির (BJP) এই দাবি পুরনো। সেই প্রসঙ্গেই শুভেন্দু আগে দাবি করেছিলেন, রাজ্যে ৫৪০ কিমি বাংলাদেশ সীমান্তে (Bangladesh Border) কাঁটাতার নেই। রাজারহাট-নিউটাউনে ৩০-৩৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে। আসলে শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা তা গুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আর এটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


```