Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SSC: ১,৮০৬ জন 'অযোগ্য'র তালিকায় ফাঁকফোকর! নতুন করে তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

আদালত স্পষ্ট করেছে, র‍্যাঙ্ক জাম্প, ওএমআর শিট কারচুপি, অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত এবং ম্যানুপুলেশন থাকা সত্ত্বেও যাঁদের নিয়োগ হয়নি - এই সমস্ত ক্যাটাগরির অযোগ্য প্রার্থীদের নাম আলাদা করে উল্লেখ করতে হবে। 

SSC: ১,৮০৬ জন 'অযোগ্য'র তালিকায় ফাঁকফোকর! নতুন করে তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

বিচারপতি অমৃতা সিনহা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 January 2026 17:21

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি (SSC) প্রকাশিত ১ হাজার ৮০৬ জন ‘অযোগ্য’ প্রার্থীর তালিকায় গুরুতর ফাঁকফোকর রয়েছে - এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। তালিকায় প্রার্থীর স্কুল, জেলা কিংবা কোন ক্যাটাগরিতে তাঁরা ‘টেন্টেড’ (Tainted Candidates) বলে চিহ্নিত, সেই সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য নেই বলে জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। আদালতের নির্দেশ, সমস্ত প্রয়োজনীয় তথ্য সহ নতুন করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে।

আদালত স্পষ্ট করেছে, র‍্যাঙ্ক জাম্প, ওএমআর শিট কারচুপি, অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত এবং ম্যানুপুলেশন থাকা সত্ত্বেও যাঁদের নিয়োগ হয়নি - এই সমস্ত ক্যাটাগরির অযোগ্য প্রার্থীদের (Tainted Candidates) নাম আলাদা করে উল্লেখ করতে হবে। প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে তাঁরা পড়ছেন, তা স্পষ্টভাবে জানাতে হবে। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।

শুনানিতে আবেদনকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম প্রশ্ন তোলেন, ‘সম্পূর্ণ তালিকা’ বলতে আদৌ কী বোঝাচ্ছে কমিশন। তাঁর বক্তব্য, টেন্টেড কারা, কে কোন ক্যাটাগরিতে পড়ছেন - এই তথ্য ছাড়া তালিকা অর্থহীন। নাম, রোল নম্বর, ক্যাটাগরি, বাবার নাম, স্কুল ও জেলা - সব তথ্য থাকা জরুরি। এমনকি যাঁরা ম্যানুপুলেশন করেছেন কিন্তু শেষ পর্যন্ত চাকরি পাননি, তাঁরাও অযোগ্য বলেই গণ্য হবেন বলে দাবি করেন তিনি। এক্সপায়ার্ড প্যানেল, অতিরিক্ত নিয়োগ এবং বিষয়ভিত্তিক (সাবজেক্ট) নিয়োগের তথ্যও তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি ওঠে।

প্রতীক ধর আদালতে জানান, কারা যোগ্য আর কারা অযোগ্য - এই বিভাজন নিখুঁত হওয়া অত্যন্ত জরুরি। কারণ, বহু শিক্ষক ৬-৭ বছর ধরে চাকরি করছেন। অসম্পূর্ণ তালিকা সেই বাস্তবতাকে আরও জটিল করে তুলছে।

এই প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) কমিশনের অবস্থান নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, র‍্যাঙ্ক জাম্প বা প্যানেলের বাইরে থেকেও যাঁদের নিয়োগ হয়েছে, তাঁদের নাম কি তালিকায় রয়েছে? গ্রুপ সি ও গ্রুপ ডি-র ক্ষেত্রে কেন পৃথক তালিকা নেই? বিচারপতির মন্তব্য, “আপনারা যদি স্পষ্ট করে বলতে না পারেন, তার মানে তালিকাটি সম্পূর্ণ নয়।”

কমিশনের তরফে জানানো হয়, যাঁদের নিয়োগ হয়নি, প্রাথমিকভাবে তাঁদের টেন্টেড বলা যায় না। তবে তিনি স্বীকার করেন, আরও একটি তালিকা তৈরির কাজ চলছে, যেখানে প্রয়োজনীয় সংযোজন করা হবে।

এনিয়ে বিচারপতি ফের প্রশ্ন করেন, ওএমআর স্কোর মিসম্যাচ থাকা ৯৫২ জনের তালিকা কি প্রকাশ করা হয়েছে? একাদশ-দ্বাদশ স্তরের ৯০৭ জনের তালিকা থেকে কি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কে কোন ক্যাটাগরিতে পড়ছেন? আদালতের মতে, বর্তমান তালিকা সেই চিহ্নিতকরণে ব্যর্থ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ফেব্রুয়ারি।


```