Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

টিফিন বক্সের ভিতর ৩ কোটির মাদক! পাচারের আগে রায়গঞ্জ থেকে বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ

রায়গঞ্জে টিফিন বক্সের ভিতর থেকে প্রায় ৩ কোটির হেরোইন বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের এসটিএফ ও এসওজি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার ১৮ বছরের যুবক।

টিফিন বক্সের ভিতর ৩ কোটির মাদক! পাচারের আগে রায়গঞ্জ থেকে বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 12 February 2026 16:22

দ্য ওয়াল ব্যুরো: রায়গঞ্জে বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গোপন খবরের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে যৌথ অভিযান চালিয়ে ধরা হল এক ১৮ বছরের যুবককে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭০০ গ্রাম হেরোইন (Heroin)। যার বাজারদর দাঁড়ায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি।

এসটিএফ-সূত্রে খবর, কিছুদিন আগেই নির্ভরযোগ্য গোপন তথ্য আসে—রায়গঞ্জে নাকি বড়সড় মাদক লেনদেনের প্রস্তুতি চলছে। সেই তথ্য মিলতেই দ্রুত পরিকল্পনা করে নামে এসটিএফ ও রায়গঞ্জ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। বৃহস্পতিবার সকাল, রায়গঞ্জ থানার শিলিগুড়ি মোড়ে বাড়তি নজরদারি বসানো হয়। ঠিক সেই সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশিতে বেরোয় একটি প্লাস্টিকের টিফিন বক্স। তার ভিতর ঠাসাঠাসি করে রাখা সাতটি প্যাকেট। খুলে দেখা যায়—সবগুলিতেই হেরোইন। প্রাথমিক হিসাবে ওজন প্রায় ৭০০ গ্রাম। ঘটনাস্থলেই যুবককে গ্রেফতার করে পুলিশ।

ধৃতের নাম মহম্মদ সাব্বির শেখ (Mohammad Sabbir Sheikh)। বাড়ি মালদার কালিয়াচক থানার খাসচাঁদপুর গ্রামে। তদন্তকারীদের অনুমান, সাব্বির একটি আন্তঃজেলা মাদক চক্রের (Inter-district Drug Cartel) সক্রিয় সদস্য। কোথা থেকে এই মাদক এসেছে, কার কাছে দেওয়ার পরিকল্পনা ছিল—সব খতিয়ে দেখা হচ্ছে। সাব্বিরকে রায়গঞ্জ থানায় নিয়ে জেরা শুরু করেছে পুলিশ। তাঁর মাধ্যমে চক্রের অন্য সদস্যদের দিকেও পৌঁছতে চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য। পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আস্থা। রায়গঞ্জ জেলা পুলিশ ও এসটিএফ দু’পক্ষই জানিয়েছে, মাদক পাচার রুখতে এই ধরনের অভিযান আরও বাড়ানো হবে সামনে।


```