Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঘর ভর্তি একগাদা গাঁজা! মাদককাণ্ডে এবার কৃষ্ণা অঞ্জুমকে গ্রেফতার করল পুলিশ

ঘর ভর্তি গাঁজা থেকে এলএসডি—চাঞ্চল্যকর মাদককাণ্ডে চেন্নাই থেকে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী কৃষ্ণা অঞ্জুম।

ঘর ভর্তি একগাদা গাঁজা! মাদককাণ্ডে এবার কৃষ্ণা অঞ্জুমকে গ্রেফতার করল পুলিশ

কৃষ্ণা অঞ্জুম

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 February 2026 14:24

দ্য ওয়াল ব্যুরো: মাদক রাখার অভিযোগে চেন্নাই থেকে গ্রেফতার হলেন জনপ্রিয় অভিনেত্রী কৃষ্ণা অঞ্জুম (Krishna Anjum Drug Case)। একই মামলায় অভিনেত্রীর এক সহকারী-সহ মোট আরও আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিনেত্রীর অফিসে অভিযান চালায় ‘অ্যান্টি-নারকোটিক্স ইনটেলিজেন্স ইউনিট’ (এনআইইউ)।

সূত্রের খবর, তল্লাশি চালিয়ে এনআইইউ-এর হাতে উদ্ধার হয়েছে ৬ গ্রাম মেথামফেটামিন, ৭ গ্রাম ওজি গাঁজা, ১৫ গ্রাম গাঁজা, একটি এলএসডি স্ট্যাম্প এবং মোট ন’টি মোবাইল ফোন। এই ঘটনার পর অঞ্জু কৃষ্ণা, ভিন্সি নিবেধা, কার্তিক রাজা, যশবন্ত, শ্রীরাম, আলভিবিনশা এবং ভেঙ্কটেশ কুমার, এদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, তদন্তের সূত্রপাত হয় নেসাপাক্কামের বাসিন্দা ৩৩ বছর বয়সি ভিগনেশ্বরনকে গ্রেপ্তারের মাধ্যমে। জেরায় ভিগনেশ্বরন দাবি করেন, তিনি কোভুরের বাসিন্দা ভেঙ্কটেশ কুমারের কাছ থেকেই মাদকদ্রব্য সংগ্রহ করেছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই এনআইইউ-এর একটি দল ভেঙ্কটেশ কুমারের কাছে পৌঁছয়। তদন্ত এগোতেই সামনে আসে, এই মাদকচক্রের সঙ্গে যুক্ত রয়েছেন এক দক্ষিণী অভিনেত্রীও।


```