Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪ মাস পর ফের দলমার পথে বাঁকুড়ায় আসা হাতির দল, ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্ক বন দফতর

আলু বসানোর এই মরসুমে হাতির দল ফিরতে শুরু করায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিস্তীর্ণ এলাকার মানুষ। চাষিদের কথা ভেবে সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বন দফতর।

৪ মাস পর ফের দলমার পথে বাঁকুড়ায় আসা হাতির দল, ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্ক বন দফতর

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 December 2025 17:59

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ৪ মাস পর ফের দলমার পথ ধরল বাঁকুড়ায় আসা হাতির দল। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছেন বিস্তীর্ণ এলাকার মানুষ।

সোমবার সন্ধ্যার পর থেকে দফায় দফায় মোট ৬৩ টি হাতি বড়জোড়ার সাহারজোড়া ও পাবয়ার জঙ্গল ছেড়ে পুরনো রুটে দলমা ফিরতে শুরু করে। আলু বসানোর এই মরসুমে হাতির দল ফিরতে শুরু করায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিস্তীর্ণ এলাকার মানুষ। চাষিদের কথা ভেবে সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বন দফতর।

রুটিন মেনে প্রতি বছরের মতো এবারও অগস্ট মাসের গোড়ার দিকে খাবারের খোঁজে দলমা থেকে এ রাজ্যে এসে পৌঁছয় ৬৩ টি হাতির দল। সেই দলটি পশ্চিম মেদিনীপুর হয়ে সটান গিয়ে হাজির হয় বাঁকুড়ার বড়জোড়া বনাঞ্চলের পাবনা ও সাহারজোড়া এলাকায়। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে জঙ্গলে জঙ্গলে হাতির দল ঘুরে বেড়ালে তাদের নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়ে। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফসল ও সাধারণের সম্পত্তিহানির পাশাপাশি বৃদ্ধি পায় প্রাণহানির আশঙ্কাও।

গত চার মাস ধরে সাহারজোড়া ও পাবয়ার জঙ্গলের একটি নির্দিষ্ট এলাকায় তারকাঁটা দিয়ে ঘেরা জায়গায় আটকে রাখা হয়েছিল হাতির দলটিকে। নির্দিষ্ট ওই জায়গায় হাতিগুলির খাবারের যাতে কোনওরকম অভাব না হয় সেদিকেও কড়া নজর রেখেছিল বন দফতর। আমন ধান তোলার মরসুম শেষ হতেই হাতির দল এবার পুরানো রুট ধরে ফিরতে শুরু করল দলমায়। বন দফতর সূত্রে জানা গেছে মোট ৩ টি দলে ভাগ হয়ে হাতিগুলি পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার পথ ধরেছে। হাতিগুলির যাত্রাপথে যাতে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয় এবং যাতে হাতিগুলির নিরাপত্তাও বিঘ্নিত না হয় সে ব্যাপারে লাগাতার নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বন দফতর।
 


```