Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কেদারনাথে ভারী তুষারপাত, সুরক্ষার স্বার্থে পুণ্যার্থীদের যাত্রা বন্ধের নির্দেশ প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: কেদারযাত্রা শুরু হয়েছে কয়েকদিন আগেই। অগুনতি ভক্তেরা (pilgrims) দেবদর্শনের জন্য গিয়েছেন পুণ্যধামে। তবে কেদারের পথ মসৃণ নয় মোটেই। অনবরত বৃষ্টি ও তুষারপাত হচ্ছে দেবধামে (heavy snowfall in Kedarnath)। প্রশাসনের তরফে পুণ্যার্থী

কেদারনাথে ভারী তুষারপাত, সুরক্ষার স্বার্থে পুণ্যার্থীদের যাত্রা বন্ধের নির্দেশ প্রশাসনের

শেষ আপডেট: 2 May 2023 06:33

দ্য ওয়াল ব্যুরো: কেদারযাত্রা শুরু হয়েছে কয়েকদিন আগেই। অগুনতি ভক্তেরা (pilgrims) দেবদর্শনের জন্য গিয়েছেন পুণ্যধামে। তবে কেদারের পথ মসৃণ নয় মোটেই। অনবরত বৃষ্টি ও তুষারপাত হচ্ছে দেবধামে (heavy snowfall in Kedarnath)। প্রশাসনের তরফে পুণ্যার্থীদের সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি না হওয়া অবধি যাত্রাপথে আর এগনো যাবে না (administration ordered the pilgrims to stop the yatra)। অবস্থার পরিবর্তন হলে তবেই যাত্রা শুরু করতে পারবেন যাত্রীরা।

যদিও কয়েকদিন ধরে বৃষ্টি ও ভারী তুষারপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আইএমডি। বর্তমানে কেদারে ভারী তুষারপাত হচ্ছে। রুদ্রপ্রয়াগ জেলা ম্যাজিস্ট্রেট ময়ূর দীক্ষিত কেদারনাথ ধামে আসা পর্যটকদের কাছে আবেদন করেছেন, 'আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত, যাত্রীরা যে যেখানে আছেন, সেখানেই থাকুন।'

উল্লেখ্য, কেদারের রাস্তায় ৩ থেকে ৪ ফুট বরফ জমেছে। সকাল সাড়ে দশটার পর থেকে শোনপ্রয়াগ থেকে আর কেদারের দিকে যেতে দিচ্ছে না প্রশাসন। প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছে, পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। তীর্থযাত্রীদের প্রশাসনের দেওয়া সমস্ত গাইডলাইন মানতে হবে।

আইএমডি জানিয়েছে, আপাতত আবহাওয়ার উন্নতির কোনও সম্ভাবনা নেই। আরও এক সপ্তাহ পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে। অবস্থার উন্নতি হলে তবেই তীর্থযাত্রীদের কেদার ধামে যাওয়ার অনুমতি মিলবে। তুষারপাত বন্ধ না হওয়া অবধি রাস্তা বন্ধ রাখবে প্রশাসন।

'কালী' বিতর্কে পিছু হটল ইউক্রেন, ভারতীয়দের কাছে ক্ষমা চাইল জেলেনস্কি সরকার


```