Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কলকাতা যেন ভেনিস, রাতভর বৃষ্টিতে জলে থইথই উত্তর থেকে দক্ষিণ

দ্য ওয়াল ব্যুরো: রাতভর বৃষ্টি হয়েছে। সকালেও থামার নাম নেই। কালো মেঘে ঢাকা আকাশ। কখনও হাল্কা, কখনও একটানা বৃষ্টি হয়েই চলেছে। বর্ষার জন্য অপেক্ষা করে থেকে শেষে নাছোড় বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গে। আর তাতেই রাস্তাঘাটের হাল বেহাল হয়ে গেছে। রা

কলকাতা যেন ভেনিস, রাতভর বৃষ্টিতে জলে থইথই উত্তর থেকে দক্ষিণ

শেষ আপডেট: 2 August 2023 06:38

দ্য ওয়াল ব্যুরো: রাতভর বৃষ্টি হয়েছে। সকালেও থামার নাম নেই। কালো মেঘে ঢাকা আকাশ। কখনও হাল্কা, কখনও একটানা বৃষ্টি হয়েই চলেছে। বর্ষার জন্য অপেক্ষা করে থেকে শেষে নাছোড় বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গে। আর তাতেই রাস্তাঘাটের হাল বেহাল হয়ে গেছে। রাতভর বৃষ্টিতে জলে থইথই (Kolkata Waterlogging) কলকাতা। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, একেবারে যেন ভেনিস হয়ে গেছে। সকাল থেকেই যানজট, ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের।

দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বিস্তীর্ণ এলাকায় জল জমেছে (Kolkata Waterlogging)। এক রাতের টানা বৃষ্টিতে কোথাও গোড়ালি ডোবানো জল, কোথাও আবার এক হাঁটু জলে নাকানিচোবানি খেতে হচ্ছে। রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ড গড়িয়া, বালিয়া এলাকা জলমগ্ন। ঘরবন্দি হয়ে কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

ঢাকুরিয়া ব্রিজ, ঢাকুরিয়া স্টেশন রোড, ঢাকুরিয়া বাজার সর্বত্র জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। বরাবরের মতো জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু জায়গায়। একেই জমা জল, তার উপরে গাছ পড়ে বিপত্তি হয়েছে হরিশ মুখার্জি রোডে। কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে।

জমা জলে খোলা ম্যানহোল ও ইলেকট্রিক তার পড়ে থাকার আতঙ্কও বেড়েছে। গত বছরও একই ঘটনা ঘটেছিল। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাট জলে ভেসে (Kolkata Waterlogging) যায়। ইলেকট্রিকের ছেঁড়া তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের। তাই রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকতে বলা হচ্ছে।

টানা বৃষ্টিতে রেললাইনে ধস নেমে সকাল থেকেই শিয়ালদহ-নৈহাটি মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দিঘায় নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে উঠেছে সমুদ্র। আগামী কয়েকদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পর্যটকদেরও সমুদ্রের ধারে যেতে মানা করা হয়েছে।

আরও পড়ুন: দিঘায় দুর্যোগ, ফুঁসছে সমুদ্র, পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হচ্ছে

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলছে। সকাল থেকেই দফায় দফায় চলছে ঝিরঝিরে বৃষ্টি। আজ সারাদিন বিভিন্ন জেলায় কোথাও ভারী, অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির  সম্ভাবনা আছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মুষলধারে বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।


```